চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ভারতীয় সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে, অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করলেন মোদি।

বুধবার লোকসভায় মোদি বলেন, আমার সরকার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘আসুন আমরা সকলেই অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে সমর্থন জানাই। সংসদে দাঁড়িয়ে মোদি এ আহ্বান জানান

মোদি আরও বলেন যে, নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আদেশে দেশের শীর্ষ আদালত জানায়, অযোধ্যায় বিতর্কিত জমিটি রাম লাল্লার (শিশু রাম) নামেই বরাদ্দ হবে এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে একটি মসজিদ তৈরির জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার অযোধ্যাতে নতুন করে ৫ একর জমি ওয়াকফ বোর্ডের হাতে দেওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও সংসদে জানান মোদি।

Reneta

১৯৯২ সালে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদটি ধ্বংস করে দেওয়া হয়, তারপর থেকে দীর্ঘদিন চলে রাম মন্দির-বাবরি মসজিদ সমস্যা। সেই সমস্যার সমাধানে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে ২.৭৭ একর বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য সরকার পরিচালিত ট্রাস্টকে দেওয়া হবে, এবং এই শহরেই একটি উপযুক্ত জায়গায় পাঁচ একর জমি মসজিদ তৈরির জন্যে দেওয়া হবে মুসলিমদের। রাম মন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট গঠনের জন্যে সেই সময় সরকারকে তিন মাসের সময়সীমা দেয় সুপ্রিম কোর্ট।

তবে দিল্লি নির্বাচনের আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে রাম মন্দির সংক্রান্ত এই বড় ঘোষণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীরাম মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT