চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিত গোস্বামীর কলমে ‘হুমায়ূন’ আসছে ১৩ নভেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A
হুমায়ূন

‘হুমায়ূন’ আসছে। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ নিজেই ফিরে আসছেন উপন্যাস হয়ে। এই মরমী সাহিত্যিকের জীবনকাহিনীর ওপরে ভিত্তি করে উপন্যাস লিখেছেন কথা সাহিত্যিক অমিত গোস্বামী।

অমিত গত বছর শহীদ সুরকার আলতাফ মাহমুদের জীবনীকে ভিত্তি করে লিখেছিলেন উপন্যাস ‘আলতাফ’ যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। এবারে আসছে ‘হুমায়ূন’।

বাজারে ‘হুমায়ূন’এর প্রকাশ ঘটবে আগামী ১৩ নভেম্বর, হুমায়ূন আহমেদের জন্মদিনে। বইটি প্রকাশ করছে বাংলা প্রকাশ।

এ প্রসঙ্গে বাংলা প্রকাশের ব্যবস্থাপক ও কবি রহীম শাহ বললেন, প্রায় ৩০০ পাতার এই উপন্যাসটিকে খুব ছোট বলা যাবে না আর বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা নেওয়ার জন্য এবং উন্নত মানের বই হিসেবে প্রকাশ করার জন্য আমরা একটু বেশি সময় নিলাম।

তিনি আরো জানান, অমিত গোস্বামীর ‘আলতাফ’ বাংলা ও ইংরেজি ভাষায় আমরাই প্রকাশ করেছি এবং পাঠক তা গ্রহণ করেছে। ‘হুমায়ূন’ লেখার পরিকল্পনা ওর দু বছর আগের। এ নিয়ে প্রচুর রিসার্চ করেই লেখা উপন্যাসটি। একটা বিশেষ গুণ আছে উপন্যাসটির সেটা হলো, এটা নিতান্ত জীবনী হয়ে ওঠেনি। ঘাত-প্রতিঘাত দ্বন্দ্ব সবই ফুটে উঠেছে বাস্তবতার ছোঁয়ায়। আমরা নিশ্চিত যে হুমায়ূন আহমেদের জীবনের টুকরো টুকরো ঘটনা নিয়ে যে উৎসাহ আছে তার অনুরাগীদের মধ্যে এই উপন্যাসে তারা খুঁজে পাবে সম্পূর্ণ হুমায়ূনকে।

অমিত গোস্বামী

অমিত গোস্বামী থাকেন কলকাতায়। তবে লেখেন বাংলাদেশে। বাংলাদেশ বিষয়ক সব কিছু নিয়ে তার উৎসাহ অসীম। গদ্য, পদ্য, ফিচার, গান – যাই লেখেন তার সাথে সবসময় বাংলাদেশের সংযোগ অবশ্যম্ভাবী।

Reneta

অমিত এই উপন্যাস সম্পর্কে বলেন, এই উপন্যাসটি পরিপূর্ণ উপন্যাস। ঘাত প্রতিঘাত নিয়ে লেখা। প্রশ্ন উঠতে পারে কতটা সত্যি? দেখুন, সত্য তথ্য যেখানে আছে সেখানে তথ্য বিকৃতি নেই। বাকিটা পারিপার্শ্বিক ঘটনার আধারে লেখা। ঔপন্যাসিক হিসেবে সে স্বাধীনতা আমার আছেই। এই উপন্যাস লেখার আগে বেসিক রিসার্চ আমি করেছি। কথা বলেছি তার সাথে সম্পৃক্ত বহু মানুষের সাথে। তার লেখা বিভিন্ন নিবন্ধ পড়েছি। অনুসরণ করেছি তার সাক্ষাতকারগুলি। বাকিটা মনের মাধুরী মিশিয়ে লিখেছি।

সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনাধারার অনুসরণকারী এই লেখক পরিস্কার জানালেন, প্রকাশককে দেওয়ার আগে অন্তত ২৫ জনকে উপন্যাসটি পড়িয়েছি। তাদের মতামত নিয়েছি। তারপরে ফাইনাল লেখা জমা দিয়েছি। হুমায়ূন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ উপন্যাস পড়ে এতটাই খুশি হয়েছিলেন যে নিজেই তার প্রচ্ছদ এঁকে আমাকে দিয়ে বললেন যে এটাই এই উপন্যাসের সেরা প্রচ্ছদ হবে। আমি ধ্রুবদার এই উদ্যোগের জন্যে কৃতজ্ঞ।

লেখক যোগ করেন, আমি এই উপন্যাস নিয়ে সাক্ষাতে কথা বলেছি মেহের আফরোজ শাওনের সাথে, আহসান হাবীবের সাথে এবং আরো অনেক হুমায়ূন ঘনিষ্ঠদের সাথে। তবে অসুস্থ থাকার কারণে গুলতেকিন আহমেদের সঙ্গে সাক্ষাত করতে না পারলেও ফোনে দীর্ঘ আলাপচারিতা হয়। আমি আমার উদ্যোগের কথা তাঁকে অবহিত করেছি।

‘হুমায়ূন’ উপন্যাসটি আগামী ১৩ নভেম্বর থেকে বাংলা প্রকাশ ও সব নামী বই বিপনী থেকে সাধারণের জন্য বিক্রিত হবে।

এই মুহূর্তে বই প্রকাশ উপলক্ষ্যে কোন আনুষ্ঠানিকতা না হলেও পরে বাংলা প্রকাশ লেখক পাঠক সংলাপের আয়োজন করবে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত গোস্বামীউপন্যাসবইহুমায়ূনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT