চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় শিল্পীদের সুরক্ষা করবে পরিচয় পত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
অন্যান্য
A A

বহুল প্রত্যাশিত পরিচয় পত্র পেলেন দেশের অভিনয়শিল্পীরা। শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে দিনব্যাপী চলে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান। এসময় প্রায় পাঁচ শতাধিক শিল্পীর হাতে পরিচয়পত্র তুলে দেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুসহ সংগঠনের নেতারা।

দেশ বিদেশের বিভিন্ন জায়গায় শুটিং করার সময় কারণে অকারণে হয়রানির শিকার হন শিল্পীরা, এমন খবর প্রায়শই পাওয়া যায়। এই পরিচয়পত্র তাদের পরিচয় নিশ্চিত করবে ফলে অনেক ক্ষেত্রে উপকার পাবেন তারা। এছাড়া পরিচয়পত্র পাওয়া অভিনয়শিল্পীরা ল্যাবএইড, স্বপ্নসহ স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা পাবেন বলেও চ্যানেল আই অনলাইনকে জানালেন শহিদুল আলম সাচ্চু।

অভিনয় শিল্পীদের পরিচয় পত্র প্রদান বিষয়ে শহীদুল আলম সাচ্চু আরো বলেন, শুক্রবার (১৩ অক্টোবর) থেকে শিল্পী সংঘের সদস্যদের পরিচয় পত্র প্রদান শুরু হয়েছে। শনিবারও দুপুর তিনটা থেকে ৭টা পর্যন্ত পরিচয় পত্র প্রদান করা হবে।

প্রতিজন শিল্পীর জন্য এই পরিচয়পত্রে আছে আলাদা আলদা কোড নাম্বার। এই কোড নাম্বারের মাধ্যমে তাঁদের সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে।

পরিচয় পত্র প্রদানের এই আয়োজনে উপস্থিত অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, বন্যা মির্জা, তৌকির আহমেদ, তানভিন সুইটি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয় শিল্পীআতাউর রহমানএটিএম শামসুজ্জামানখায়রুল আলম সবুজতৌকির আহমেদবন্যা মির্জাশহিদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT