চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে ফিরলেন নির্মাতা সোহেল আরমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ১২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সোহেল আরমানের শোবিজে পথচলা পঁচিশ বছরের বেশি সময়। বিখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেনের পুত্র পরিচয়ের বাইরে তিনি একজন নাট্যকার, অভিনেতা, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক। তবে অভিনেতা হিসেবেই মানুষের কাছে তার পরিচিতি বেশি।

ছয়-সাত বছর আগেও নিয়মিত অভিনয় করতেন সোহেল আরমান। এরপর মনোযোগ বাড়ান নির্মাণে। সে জন্য অভিনয় থেকে দূরে সরে যান। কয়েক বছর বিরতি দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন নির্মাতা সোহেল আরমান। ঈদের জন্য নির্মিত ‘ব্যাক স্পেস’ নামের একটি নাটকের শুটিং করছেন তিনি। শুটিং-এর ফাঁকে সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে জানান, প্রায় চার বছর পর আবার অভিনয় করছি।

সোহেল আরমান বলেন, নিয়মিত অভিনয় করা ছেড়েছি ছয়-সাত বছর হলো। তিন বছর আগে একটি নাটকে কাজ করেছিলাম। তারপরে আর অভিনয় করা হয়নি। এই নাটকের পরিচালক, প্রযোজক এবং নায়িকা উর্মিলা এই তিনজনই চেয়েছেন আমি অভিনয় করি।

গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবমিলিয়ে অনেক কেমিস্ট্রি একসঙ্গে মিলে গেছে বলেই আবার অভিনয়ে ফিরেছি। নাটকের পরিচালক উদয় বাঙালী। শুটিং শুরু হয়েছে আজ (রোববার) রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। ‘ব্যাক স্পেস’ ঈদে প্রচার হবে।

কয়েক বছর পর অভিনয়ে ফিরে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন?-এমন প্রশ্নে তিনি বলেন, মেধার সঙ্গে এখন অনেক তরুণ নির্মাতা নির্দেশনা দিচ্ছে। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। আমি যাদের সঙ্গে অভিনয় করছি, তারা আমাকে অনুভব করতে দিচ্ছে না যে অনেকদিন পর আবার কাজ করছি। সেজন্য তেমন কোনো পরিবর্তন মনে হচ্ছে না।

অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ডিরেক্টোরিয়াল প্রেসারের কারণে অভিনয় ছেড়েছিলাম। রাস্তা ঘাটে মানুষ আমাকে দেখলে জিজ্ঞেস করতো, কেন অভিনয় করিনা! তখন মন খারাপ লাগতো। কিন্তু আমি পরিচালনা এবং অভিনয় দুটো একসঙ্গে করতে চাইনি। নির্মাণে মনোযোগী ছিলাম বলেই অভিনয় থেকে দূরে ছিলাম। হাতে কিছু নির্দেশনা জমে আছে। সেগুলো শেষ করতে এই বছর লেগে যাবে। তাই আগামী বছর থেকে আবার অভিনয়ে ফেরার ইচ্ছে আছে।

Reneta

শুধু নাটক নয়, সিনেমাও বানিয়েছেন সোহেল আরমান। শাকিব খান ও বিন্দুকে নিয়ে তিনি ‘এই তো প্রেম’ ছবিটি নির্মাণ করেছিলেন। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি করা হয়েছিল ছবিটি। ২০১৫ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি সেসময় যেমন আলোচনার তুঙ্গে ছিল, তেমনি সবগুলো গান পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।

এদিকে ‘ভ্রমর’ নামে আরেকটি ছবি বানাচ্ছেন সোহেল আরমান। ছবিটির অর্ধেক কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। সোহেল আরমান বলেন, ‘ভ্রমর’ ছবির নায়ক-নায়িকা, গান, ফাইটিং দৃশ্য, কয়েকটি রোমান্টিক দৃশ্যের শুটিং বাকি। ছবির নায়ক এবিএম সুমন।

আরো অভিনয়ে আছেন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, ইলোরা গওহর। নায়ক সুমন ‘দাহকাল’ নামে একটি ছবি করছে। আর্মিদের সঙ্গে শিডিউল মিলিয়ে তার কাজ করতে হয়। সেজন্য ভ্রমরের কাজ আপাতত বন্ধ রেখেছি। আসছে শীতে সিলেট এলাকায় কাজ শেষ করবো। বাকি শিল্পীদের সবকাজ শেষ, সম্পাদনাও শেষ।

ছবি সূত্র: ইন্টারনেট

Jui  Banner Campaign
ট্যাগ: আমজাদ হোসেনউর্মিলা শ্রাবন্তী করলিড বিনোদনসোহেল আরমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT