চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা হিসেবে দর্শক মনে জায়গা চান আকাশ রঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

এই সময়ে ছোট পর্দায় জনপ্রিয় ধারার যেসব নাটক নির্মিত হচ্ছে, তারমধ্যে অনেক নাটকের রচয়িতা আকাশ রঞ্জন। এ পর্যন্ত শতাধিক ধারাবাহিক ও প্যাকেজ নাটকের রচনা করেছেন এই তরুণ নাট্যকার।

‘রঙের মেলা’, ‘সব জান্তা শমসের’, ‘প্রেম এসেছিল নীরবে’, ‘মীর জাফর মীর’, ‘সেয়ানা জামাই’, ‘গৃহশিক্ষক’, ‘ভালোবাসার অনুভূতি’, ‘বরিশালের মাস্টার নোয়াখালীর ছাত্রী’, ‘একটি দুঃস্বপ্নের রাত’ ‘লজিক, কুক’, ‘অনাকাঙ্ক্ষিত স্বপ্ন’, ‘ভালোবাসার অদল বদ ‘-এর মতো নাটক লিখে খ্যাতি পেয়েছেন তিনি। পরিচালনাতেও বেশ নাম কামিয়েছেন এই তরুণ। তবে নাটক রচনা কিংবা পরিচালনা থেকে এই তরুণের প্রথম পছন্দ অভিনয়!

ক্যারিয়ারের শুরুতে থিয়েটারে কাজ করতেন আকাশ রঞ্জন। বাংলা কলেজের থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অনেক আগে থেকে তিনি অভিনয় করতেন। নাটক রচনা করলেও এই কর্মকে দ্বিতীয় ধাপে রেখেছিলেন। লিখেছেন একশো’র বেশী জনপ্রিয় নাটক। পরিচালনা করেছেন প্রায় ২০টি নাটক। তবে অভিনয়ই তার প্রথম পছন্দের জায়গা।

আর সে কারণেই এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন আকাশ রঞ্জন। এ বিষয়ে তিনি বলেন, জেনে শুনে কাজ করলে মানুষের মনে অভিনয় দিয়ে জায়গা পাওয়া যাবে। সেজন্য আমি সবকিছু বুঝেই নিয়মিত অভিনয় করতে যাচ্ছি। পরিচালনা কিছুটা কমিয়ে এবার নিয়মিত অভিনয় করবো। সঙ্গে নাটক লেখা চালিয়ে যাবো।

আকাশ রঞ্জনের নিজের প্রোডাকশন হাউজ রয়েছে। অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য ওই প্রোডাকশনের দুই সিরিয়াল অন্যদের দিয়েছেন। সম্প্রতি নতুন একটি নাটকে মূখ্য চরিত্রে অভিনয় করলেন। নাটকের নাম ‘হাবলু ডাবলু’। কমেডি ধরনের এই নাটকে ডাবলু চরিত্রে অভিনয় করেছেন আকাশ রঞ্জন। আরো অভিনয়ে কচি খন্দকার, অলিউল হক রুমি, হায়দার আলী, সানজিদা তন্বী, তানভীর মাসুদ।

যেখানে তাকে খুবই চতুর ব্যক্তি হিসেবে দেখা যায়-যিনি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার জন্য সংক্ষিপ্ত রাস্তা ব্যবহার করতে চান। আর হাবলু চরিত্রে অভিনয় করেছেন তানভীর- যে কি না ডাবলুর ঠিক বিপরীত চরিত্র। আকাশ রঞ্জন বলেন, আসলে অভিনয়টা ভেতর থেকে আসা একটি বিষয়। থিয়েটার করতাম, আগ্রহও ছিল। কিন্তু এতোদিনে নানা ব্যস্ততায় পর্দার সামনে আসা হয়নি। দর্শকেরা যদি আমাকে ইতিবাচকভাবে নেয় তাহলে অভিনয়ে নিয়মিত হবো।

Reneta

এর আগে নান্টু ঘটক, ভালো ছাত্র, নোয়াশাল, মালেক হইতে সাবধান, বাপবেটা, ঝামেলা আনলিমিটেড, আউট অব কনট্রোল এসব নাটকে ছোট ছোট নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। আকাশ রঞ্জন বলেন, এসব নাটকে কাজ করে আমার অভিনয় সবার ভালো লেগেছে। সেজন্য আমি এখন থেকে অভিনয় করবো। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে চাই।

আকাশ রঞ্জনের প্রথম লেখা নাটক ছিল ‘ভালোবাসার কদমফুল’। তার রচনায় মোশাররফ করিমের ‘ঘাউড়া মজিদ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। চ্যানেল আইতে বর্তমানে প্রচার হচ্ছে তার লেখা আরেক জনপ্রিয়তা পাওয়া নাটক ‘মকো মালয়েশিয়া’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT