চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা অনুপমের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ৩০, জুলাই ২০২০
বিনোদন
A A

লকডাউনের কারণে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরকে নিজ নিজ এলাকায় পাঠিয়ে ‘সুপার হিরো’ তকমা পেয়েছেন সোনু সুদ। এবার তিনি দাঁড়ালেন অসুস্থ প্রবীণ অভিনেতা অনুপম শ্যামের পাশে।

কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা অনুপমকে। আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় পরিবারের পক্ষ থেকে সাহায্যের জন্য যোগাযোগ করা হয় সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাথে।

সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুপমের জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি টুইট করা হয়। টুইটটি নজরে আসে সোনু সুদের। এরপর তিনি যোগাযোগ করেন অনুপমের পরিবারের সঙ্গে এবং আর্থিক সহায়তা করেন।

ডায়ালাইসিস করার জন্য মালাড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুপম। সোমবার ডায়ালাইসিসের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অনুপম শ্যাম। এরপর তাকে মালাড থেকে গোরগাঁও এর লাইফলাইন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিন দশক ধরে বলিউডে অভিনয় করছেন অনুপম। দিল সে, নায়ক: দ্য রিয়েল হিরো, হাজারো খোয়াইশে এয়সি, ব্যান্ডিট কুইন এবং স্লামডগ মিলিয়নিয়ারে তার অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে। -কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: অনুপমঅনুপম শ্যামঅভিনেতাবলিউডসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT