চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব কৌশলে ক্যাসিনো সরঞ্জাম আনে ৫ প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, অর্থনীতি
A A
ক্যাসিনো-গডফাদার

অভিনব কৌশলে পাঁচটি প্রতিষ্ঠান বিদেশ থেকে এদেশে ক্যাসিনো নিয়ে আসে। কখনো  জুতার সরঞ্জাম বা কম্পিউটার, আবার কখনো মোবাইলের যন্ত্রাংশ কিংবা আসবাবপত্র আমদানির নামে আনা হয় এসব ক্যাসিনো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

শুল্ক ও কর পরিশোধের ক্ষেত্রেও দেওয়া হয় মিথ্যা তথ্য। খেলার সামগ্রী ‘এইচএস’ কোড ব্যবহার করে ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম আমদানি করা হয়।

এসব ক্যাসিনো সরঞ্জাম আমদানিতে এনবিআর যে পাঁচটি প্রতিষ্ঠানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সেগুলো হলো; এ এম ইসলাম অ্যান্ড সন্স, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল, পুষ্পিতা এন্টারপ্রাইজ, এথ্রি ট্রেড ইন্টারন্যাশনাল ও বসুন্ধরা পেপার মিলস।

জানা গেছে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরের নথি ঘেঁটে প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানগুলোর ক্যাসিনো সরঞ্জাম আমদানির তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তবে এনবিআরের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, এর বাইরেও আরও অনেক প্রতিষ্ঠানই ক্যাসিনো সরঞ্জাম আমদানির সাথে জড়িত রয়েছে। সেগুলোকে খুঁজে বের করা হচ্ছে।

Reneta

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে, মূলত চীন থেকেই রোলেট গেম টেবিল, পোকার গেম টেবিল, ওয়ার গেম টেবিল জাতীয় ক্যাসিনোর সরঞ্জাম আমদানি করা হয়। এছাড়াও ক্যাসিনো চিপস, রেসিং কার্ডসহ অন্যান্য সরঞ্জামও একইভাবে আনা হয়। এসব মেশিনের দাম ১ লাখ টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত।

সূত্র জানায়, ২০১৬ সালের ৭ ডিসেম্বরে এ এম ইসলাম অ্যান্ড সন্স জুতার সরঞ্জাম ও মোবাইল যন্ত্রপাতির ঘোষণা দিয়ে ক্যাসিনো চিপস ও রেসিং কার্ড আমদানি করে। সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে এলসি খুলে এসব সরঞ্জাম আমদানি করা হয়। এতে এ এম ইসলাম সরকারকে শুল্ক এবং ভ্যাটও দিয়েছে।

২০১৮ সালের মে মাসে নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল কম্পিউটার মাদারবোর্ড আমদানির ঘোষণা দিয়ে এবং এথ্রি ট্রেড ইন্টারন্যাশনাল ২০১৭ সালের আগস্টে জন্মদিনের সরঞ্জাম আনার নামে রোলেট গেম টেবিল, পোকার গেম, ক্যাসিনো ওয়ার গেম টেবিল আমদানি করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতির অধীনে খেলার সামগ্রী আমদানির ‘এইচএস’ কোড ব্যবহার করেই এসব ক্যাসিনো সরঞ্জাম আমদানি করা হয়। এই কোড অনুযায়ী খেলনা জাতীয় সরঞ্জাম আমদানি করা যায়। এতে মোট ৬০ দশমিক ৩১ শতাংশ কর পরিশোধ করতে হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম বন্দর, বেনাপোল স্থল বন্দর, ঢাকা কাস্টমস হাউস, কমলাপুর আইসিডি হয়ে ক্যাসিনো জাতীয় সামগ্রী খালাস করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আমদানিএনবিআরক্যাসিনোজুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT