চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞরা থাকায় নেতৃত্বে সুবিধা দেখছেন শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি প্রেসিডেন্টস কাপে একটি দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তরুণ ব্যাটসম্যান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও পেয়েছেন দল পরিচালনার ভার। মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক করা হয়েছে তাকে।

শান্তর দলে আছেন মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে রাব্বিদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অভিজ্ঞরা থাকায় নেতৃত্বে সুবিধা দেখছেন তিনি। আশা করছেন, কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞরা পরামর্শ দিয়ে মাঠের কাজটা সহজ করে দেবেন।

‘অবশ্যই খুব ভালো একটা সুযোগ, সবসময় উপভোগ করি ব্যাপারটা। টিম ম্যানেজমেন্ট আমাকে এই সুযোগটা করে দিয়েছে, অবশ্যই আমি কৃতজ্ঞ। আর অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে। অনেক সময় অনেক পরিস্থিতি আসে অভিজ্ঞরা তখন একটা আইডিয়া দিলে কাজটা সহজ হয়ে যায়। যেটা আমার দলে আছে। প্রেসিডেন্টস কাপে অভিজ্ঞতা হয়েছে। আশা করি একটা ভালো টুর্নামেন্ট করতে পারবো।’

শান্তর মতে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে রাজশাহী। আছে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল। যে কারণে টুর্নামেন্টে ভালো করতে আশাবাদী অধিনায়ক, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। সিনিয়র ও কিছু তরুণ খেলোয়াড় আছে। সমন্বয়টা খুব ভালো। অভিজ্ঞ খেলোয়াড়ও অনেক আছে। যেহেতু এটা ঘরোয়া টুর্নামেন্ট, আশা করছি খুব ভালো একটা আসরই হবে আমাদের জন্য।’

‘ব্যালেন্স বলতে আমাদের দলে তিন-চারটা অলরাউন্ডার আছে। সাইফউদ্দিনের কথা বলা যায়, ফরহাদ রেজা ভাই, মেহেদী আছে, তিনটা অলরাউন্ডার। আর ব্যাটিং ইউনিটটা বলবো বেশ গভীর। উপরের দিকে রনি তালুকদার ভাই আছে, ফজলে রাব্বি ভাই আছে, আনিসুল ইমন একটা তরুণ ছেলে আছে।’

‘যদি চিন্তা করি ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো একটা কম্বিনেশন। টি-টুয়েন্টি খেলা আমার মনে হয় একটা দুইটা ওভারেই অনেককিছু পরিবর্তন হয়ে যায়। এই গেম চেঞ্জ করার মতো প্লেয়ার এখানে আছ। যেমন মেহেদীর কথা বলা যায়, সাইফউদ্দিন আছে। এ জন্যই বললাম খুব ভালো একটা কম্বিনেশন।’ যোগ করেন শান্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হোসেন শান্তবিসিবিমিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ।

বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৬ কর্মী আহত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলমের ভোটদান।

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT