জনপদ

চোরাকারবারীদের ভরসাস্থল অবৈধ করাত কল

চোরাকারবারীদের ভরসাস্থল অবৈধ করাত কল

দিনাজপুরে ৫ শতাধিক করাত কলের মধ্যে সাড়ে ৩ শতাধিকই অবৈধ। এসব করাত কলের কারণে উজাড় হচ্ছে বনভূমি, বিপন্ন হচ্ছে পরিবেশ। লোকালয়ে স্থাপিত এসব করাত কল শব্দ ও বায়ু দূষিত করছে।

দিনাজপুর বন বিভাগের হিসেবে জেলায় ৩৫৩টি করাত কল রয়েছে, যার ২৩৩টিই অবৈধ। তবে, স্থানীয়দের হিসেবে অবৈধ করাত কলই রয়েছে সাড়ে ৩’শতাধিক। এর বেশিরভাগই বনাঞ্চল টার্গেট করে স্থাপিত। গাছ কেটে কল পর্যন্ত আনতে পারলেই তা চিরে অবাধে বিক্রি করতে পারছে চোরাকারবারীরা।

বিধি অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও উদ্যানের ২০০ মিটার এবং সরকারি বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপন করা যাবে না। কিন্তু এই নিদের্শনা মানছে না কেউ।

অবৈধ করাত কল উচ্ছেদে অভিযান শুরুর কথা বলছে কর্তৃপক্ষ।

এসব করাত কলের কড়ালগ্রাসে শুধু বনাঞ্চল উজার হচ্ছে না, বিনষ্ট হচ্ছে পরিবেশ। তাই শুধু কাগজ-কলমে নয়, নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এসব করাত কল স্থাপন এবং অবৈধ করাত কলগুলো উচ্ছেদের দাবি জানিয়েছে, পরিবেশবিদরা।

আরও দেখুন ‍ভিডিও রিপোর্টে:

বিষয়:দিনাজপুরলিড নিউজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…