চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবামেয়াংয়ে গোল সঙ্কটের সমাধান খুঁজছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্সেলোনা তাদের গোল স্কোরিং সমস্যার স্বল্পমেয়াদী সমাধানের জন্য আর্সেনালের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে নেয়ার জন্য বিবেচনা করছে। জুভেন্টাস স্ট্রাইকার আলভারো মোরাতার সঙ্গে চুক্তির সম্ভাবনা খুব একটা না থাকায় অবামেয়াংয়ের দিকে নজর ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা।

কোচ মিকেল আর্তেতার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চলতি জানুয়ারিতেই অবামেয়াংয়ের চলে যাওয়ার জন্য আর্সেনাল দরজা খোলা রেখেছে বলে খবরে প্রকাশ।

অবামেয়াংকে বার্সা সহজেই পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ও সৌদি আরবের ক্লাব আল হিলাল অবামেয়াংয়ের সঙ্গে চুক্তি করতে আগ্রহী রয়েছে।

আগামী ৩১ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বার্সা বস জাভি হার্নান্দেজ তার স্কোয়াডে একজন ফরোয়ার্ড যোগ করতে চান। তবে এটাও সত্যি যে উইঙ্গার উসমানে ডেম্বেলের চুক্তির মেয়াদ বাড়ানো বা অন্য কোথাও চলে যাওয়ার উপর নির্ভরই মূলত পুরো বিষয়টি নির্ভর করছে।

এর আগে খবর বেরিয়েছিল স্ট্রাইকার আলভারো মোরাতাকে দলে টানতে চাইছে বার্সেলোনা। কিন্তু তারা এখন পর্যন্ত স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারেনি।

২৯ বছর বয়সী মোরাতা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুভেন্টাসে লোনে খেলছেন। ২০২৩ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে মোরাতার চুক্তি আছে। তার দলবদলের জন্য তাই দুই দলকেই ভূমিকা রাখতে হবে।

Reneta

গোল স্কোরিং সমস্যার সমাধানে স্বল্পমেয়াদী ভাবনায় থাকা বার্সাকে অবশ্য মোরাতাকে তাদের হাতে নিতে চায় না অ্যাটলেটিকো। লা লিগায় অ্যাটলেটিকো টেবিলের শীর্ষ চারে জায়গা পাওয়ার জন্য বার্সার সাথে লড়াই করছে। তাই নিজেদের প্রতিদ্বন্দ্বীকে তারা শক্তিশালী করতে নারাজ। তাই অন্যান্য বিকল্পের দিকেও হাঁটতে চায় কাতালান ক্লাবটি। অবামেয়াং হতে পারেন সেই বিকল্প।

৩২ বছর বয়সী গ্যাবন জাতীয় দলের ফুটবলার অবামেয়াং গত ৬ ডিসেম্বরের পর থেকে গানারদের হয়ে আর মাঠে নামেননি। সেই সুযোগ বার্সেলোনা কাজে লাগাতে চায়।

জাভি একজন লেফট-ব্যাক আনতে আগ্রহী। ফরোয়ার্ড আনসু ফাতি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় বার্সা কোচের অগ্রাধিকার গোল পাওয়ার পরিমাণ বৃদ্ধি করা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবামেয়াংআর্সেনালজাভিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ফেনীতে ঈদের পর ৪ দিন চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ থাকবে

মার্চ ১৯, ২০২৬

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যেসব ব্যবস্থা নিলো র‌্যাব

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদ বৈঠকে ইরান ইস্যুতে কড়া বার্তা মুসলিম দেশগুলোর

মার্চ ১৯, ২০২৬

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT