চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবাঙ্গালী নেতারাও বঙ্গবন্ধুকে ক্ষমতায় চেয়েছিলেন

কাজী ইমদাদকাজী ইমদাদ
৬:৫৬ অপরাহ্ন ১২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালির গর্বের, গৌরবের মাস মার্চ। এ মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে।

স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১ এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারা দেশের মানুষ অসহযোগ আন্দোলন করতে থাকে। পাশাপাশি চলছে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি। প্রতিটি গ্রাম-শহর, নগর বন্দরের মানুষ সংগঠিত হতে থাকে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আমাদের মুল কাজটা ছিলো আমরা ছাত্র সংগ্রাম পরিষদ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় কমিটি করেছিলাম। সেই কমিটির নাম ছিলো সংগ্রাম পরিষদ। সেই সংগ্রাম পরিষদের অধীনে রাতের বেলা পাহাড়া দেয়া হতো। আর সারা দিন মিছিলগুলো করা হতো। আমাদের মুল দায়িত্বটা ছিলো আসলে বিভিন্ন দোকানপাট যাতে লুটপাট না হয়। বিভিন্ন বাড়িঘরে যাতে আক্রমণ না হয়।   

বাঙ্গালির আকাংখা আর মানসিক প্রস্তুতি আঁচ করতে পেরেছিলেন পাকিস্তানের বিরোধী দলীয় অবাঙালি নেতারাও। এদিন অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান ওই নেতারা।

জমিয়তে উলামায়ে ইসলামীর সংসদীয় দলের নেতা মওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে দেশ থেকে সামরিক আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। আহ্বান জানানো হয় ২৫শে মার্চের আগেই ক্ষমতা হস্তান্তরের।

Reneta

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, মানুষগুলো যখন মারা যায়, এদের দেহগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এদের নাম ঠিকানাও জানিনা। মগবাজার এলাকায় প্রায় ত্রিশ-চল্লিশজন একরাতে মারা গেছে। কারণ ওরা গুলি করছে মানুষও দৌড়ে গিয়ে ওদের ইট মারছে, পেট্রোল বোমা মারছে। লক্ষ লক্ষ লোক ঢাকার রাস্তায় মশাল নিয়ে মিছিল করছে। এবং স্লোগানটি কি- ‘জয় বাংলা, তোমার নেতা-আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব’, ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘বীর বাঙ্গালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’।

অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওইদিন শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয় এক ব্যাতিক্রমি প্রতিবাদ, দীর্ঘ এক নৌ-মিছিল বের করে তৎকালিন পূর্ব পাকিস্তান অভ্যন্তরীন নৌ-শ্রমিক ফেডারেশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ?

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তায় যৌথ বিবৃতিতে সাউথ কোরিয়ার স্বাক্ষর

মার্চ ২১, ২০২৬

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি

মার্চ ২১, ২০২৬

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT