চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ৩৮ বছর বয়সে চেলসি স্কোয়াডে চেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০১৯ সালে ফুটবল থেকে অবসরে গেছেন। পরে জড়িয়ে ছিলেন সাবেক ক্লাব চেলসির টেকনিক্যাল এন্ড পারফরম্যান্স উপদেষ্টার দায়িত্বে। হঠাতই ক্লাবের গোলরক্ষক সঙ্কট, সমস্যার উত্তরণে ৩৮ বছর বয়সে আবারও হাতে গ্লাভস পরতে হচ্ছে ক্লাবটির কিংবদন্তি গোলরক্ষক পিওতর চেককে।

চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। স্কোয়াডে ‘জরুরি প্রয়োজনে’ রাখা হয়েছে ব্লুজদের হয়ে চারটি প্রিমিয়ার লিগজয়ী চেক গোলরক্ষককে।

চেলসির হয়ে ১১ মৌসুমে ১৩টি শিরোপা জিতেছেন চেক। যারমধ্যে আছে চেলসির একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। ২০১৫ সালে ক্লাবটি থেকে আর্সেনালে যোগ দেন, ২০১৯ সালে ইউরোপা লিগের ফাইনালে সাবেক ক্লাবের কাছে হারের পর ফুটবলকে জানান বিদায়।

গ্লাভস তুলে রাখার পর চেলসির উপদেষ্টা পদে দায়িত্ব পান। পাশাপাশি খণ্ডকালীন গোলরক্ষক কোচের দায়িত্বও পালন করছিলেন। দলের প্রয়োজনকে মাথায় রেখে চেককে স্কোয়াডে রাখার বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করেছে চেলসি। দলে অ-চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে থাকবেন তিনি।

‘পিট এখন থেকে গোলরক্ষকদের সঙ্গে অনুশীলন করছে। এ বিষয়ে তার অসাধারণ জ্ঞান আছে, আশা করি অন্য গোলরক্ষকদের মাঝে সে জ্ঞানটা ছড়িয়ে দিতে পারবে।’ সাবেক সতীর্থকে নিয়ে বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেছেন চেলসি কোচ ল্যাম্পার্ড।

চেকের অন্তর্ভুক্তি হুমকি হয়ে এসেছে বর্তমান গোলরক্ষক কেপা আরিজাবালাগার জন্য। ২০১৮ সালে রেকর্ড ৭১.৪ মিলিয়ন পাউন্ডে যোগ দেয়ার পর ক্রমেই তার পারফরম্যান্স নিম্নগামী। মূলত একাধিক হাস্যকর ভুলের মাশুল হিসেবে তাকে মূল একাদশে নাও রাখতে পারেন ল্যাম্পার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT