চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ফেরার কাছাকাছি যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। সেই অবসর ভেঙে ফের মাঠে ফিরতে দেখা যেতে পারে ভারতীয় ব্যাটসম্যানকে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে খবর, শুধুমাত্র পাঞ্জাবের ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

ক্রিকেট ছাড়ার পর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করছিলেন যুবরাজ। অ্যাসোসিয়েশনকে তিনি লিখিতভাবে জানিয়েছেন, কেবল পাঞ্জাবের হয়ে তিনি টি-টুয়েন্টি খেলতে ফের ব্যাট ধরতে চান।

যুবরাজের দরখাস্ত অনুমোদন করা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন পিসিএ সেক্রেটারি পুনিত বালি, আমরা পাঁচ-ছয়দিন আগে যুবরাজকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। এখন তার জানানোর পালা। সে যদি একইসঙ্গে মেন্টর ও ক্রিকেটার হিসেবে খেলে সেটা পাঞ্জাব ক্রিকেটের জন্যই ভালো হবে।

করোনার জন্য পিছিয়ে যাওয়া ভারতীয় ঘরোয়া ক্রিকেট সূচি শুরু হবে আগামী অক্টোবর থেকে। টুর্নামেন্টে ঘরোয়া দল পাঞ্জাবের হয়ে কেবল টি-টুয়েন্টিই খেলতে চান যুবরাজ। সঙ্গে পালন করবেন দলের মেন্টরের দায়িত্বও।

২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজের দেহে ২০১২ সালে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার জয় করে পরের বছর ফিরলেও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর বাদ পরেন জাতীয় দল থেকে। ২০১৯ বিশ্বকাপ চলার সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দেন বাঁহাতি ব্যাটসম্যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতযুবরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT