চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে না যেতে মেসিকে তেভেজের অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ১৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সর্বনাশা বিশ্বকাপ ক্যাম্পেইনের পর লিওনেল মেসিকে আরও বেশি করে আর্জেন্টিনার দরকার বলে মনে করেন কার্লোস তেভেজ। তাই এমন সময় এলএম টেনকে অবসরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তার সাবেক এই সতীর্থ।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর নতুন সংগ্রামের মুখোমুখি মেসি। অনেকে মনে করছেন, দ্বিতীয়বার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন তিনি।

কিন্তু তেভেজ চাইছেন, মেসি থাকুন। কারণ তার বিশ্বাস মেসির কাছ থেকে দেশ এখনো অনেককিছু অর্জন করতে পারে।

ইএসপিএনকে দেয়া সাক্ষাতকারে তেভেজ বলেছেন, ‘আমি মনে করি, নিজের ব্যাপারে মেসির চিন্তা করা উচিত।’

মেসিকে সুখী করার অনেক সময় পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সেটা তারা করতে পারেননি উল্লেখ করে তেভেজের মন্তব্য, ’তাকে সুখী করার অনেক সময় আমরা নষ্ট করেছি। তার লক্ষ্য পূরণে আমরা সমর্থ হইনি। আমার ধারণা, তাকে সুখী করার ক্ষেত্রে আমাদের ভুল ছিল।’

মেসিকে দরকারের কথা বলতে গিয়ে তেভেজের বক্তব্য, ‘একজন খেলোয়াড় ও আর্জেন্টাইন হিসেবে আমি বলব, তাকে আমাদের দরকার। সে এখন বিশ্রাম নিক। ঠাণ্ডা মাথার মেসিকে আমাদের দরকার। তাকে আমাদের দরকার, কারণ তিনি আর্জেন্টিনার আত্মা। যতদিন পর্যন্ত তিনি ফুটবল খেলবেন এবং থাকবেন, ততদিনই তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিমূর্তি হয়ে উঠবেন এবং এজন্য তাকেও দায়িত্ব নিতে হবে।’

Reneta

বিশ্বকাপ বিপর্যয়ের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হোর্হে সাম্পাওলি। তার জায়গায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পছন্দ পেরুর কোচ রিকার্ডো গার্সেকা।

যদিও তেভেজ বলছেন, হোসে পেকারম্যানের কথা। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে থাকা পেকারম্যানকে আরেকটা সুযোগ দেয়ার পক্ষে তেভেজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কার্লোস তেভেজলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের মনোভাব বিষয়ে মার্কিন গোয়েন্দাদের যে তথ্য

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর দুই বিশেষ সহকারী নিয়োগ

এপ্রিল ২, ২০২৬
ছবি : সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬

মোস্তাফিজকে বাদ দেয়া প্রসঙ্গে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT