অবসরের খবরকে গুজব বললেন হাফিজ

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বলেছেন, তিনি এখনই জাতীয় দল থেকে অবসর নিতে চান না। দল ডাকলে যেকোনো সময় সাড়া দিবেন।
হাফিজ পাকিস্তানের এশিয়া কাপের দলে নেই। এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের নতুন ক্রমবিন্যাসে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’তে নামিয়ে দেয়া তাকে। তারপরই খবর চাউর হয় তিনি অবসরের কথা ভাবছেন।
নতুন ক্রমবিন্যাস ঘোষণার একদিন পর পাকিস্তানের টিভি চ্যানেল ডন দাবি করে, ’বৈষম্যর’ কারণে অবসরের কথা ভাবছেন হাফিজ।
হাফিজ জিম্বাবুয়ের বিপক্ষেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচে খেলতে পারেননি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার শান মাসুদ।
বুধবার লাহোরে হাফিজ একটি সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে সাংবাদিকদের জানান, বোর্ড থেকে তাকে বলা হয়েছে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি আছেন।
‘আমি সব সময় দলের সঙ্গে আছি। আমাকে ঘিরে চাউর হওয়া খবর সত্য নয়,’ সাংবাদিকদের বলেন হাফিজ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







