চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের কথা জানালেন ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ন ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

অবসরে যাওয়ার কথা জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ৩২ বছর পুলিশে চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে আগামী সপ্তাহ থেকেই প্রিয় ইউনিফর্মটিকে মিস করবেন তিনি।

রোববার রাতে ডিএমপির ফেসবুক পেজে ‘জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানের শেষের দিকে তিনি এমন কথা বলেন।

ফেসবুক লাইভে তার সঙ্গে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রতি শোনা যাচ্ছিলো, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া অবসরে যাচ্ছেন। এর মধ্যেই অবসরে যাওয়ার কথা জানালেন তিনি।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে আছাদুজ্জামান মিয়া সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগে কর্মরত ছিলেন।

ফেসবুক লাইভের শেষের দিকে আছাদুজ্জামান মিয়া বলেন, ৩২ বছর পুলিশের চাকরি করেছি। আগামী সপ্তাহ থেকে আমি আমার প্রিয় ইউনিফর্মটা পরতে পারব না। এটা অনেক কষ্টের।

Reneta

আমি সম্মানিত নাগরিকদের কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি যেসব জেলায় অনেকদিন চাকরি করেছি। আমি তাদের যে ভালবাসা, সমর্থন, সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যান্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি জনগনের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের একবিংশ শতাব্দির উপযোগী উন্নত সমৃদ্ধ বাংলাদেশের একটি পুলিশ সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে। এটা সময়ের দাবি। কোনোভাবে ক্ষমতার দম্ভ নয়, কোনো হয়রানি নয়, বল প্রয়োগের চেষ্টা নয়- ভালো সেবা দিন।

ভালোবাসা দিয়ে মানুষের পাশে দাঁড়ান। আসুন যারা ভিকটিম, নিপীড়িত, অবহেলিত, নির্যাতিত- তাদের পাশে দাঁড়াই। দুর্বৃত্তকে দমন করি কঠোর হাতে। দুর্নীতি থেকে ‍দূরে এসে স্বচ্ছতা জবাবদিহিতা মধ্য দিয়ে এই পুলিশের সম্মানকে আরো উজ্জল করি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT