চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

শুক্রবার ৩৯ বছরে পদার্পণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সংগঠনটি। নানা কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন মঞ্চ নাটকের শিল্পীরা। ‘অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ স্লোগান নিয়ে গ্রুপ থিয়েটার দিবসে উদ্‌যাপন শুরু হয় সেমিনারে আলোচনার মধ্য দিয়ে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘গ্রুপ থিয়েটার চর্চা ও আগামীর থিয়েটার’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন অধ্যাপক আবদুস সেলিম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, নাট্যজন ইনামুল হক, নাসিরউদ্দীন ইউসুফ, চন্দন রেজা, অভিজিৎ সেনগুপ্ত প্রমুখ। বেলা তিনটায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেল চারটায় ছিল গ্রুপ থিয়েটার দিবসের আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী। বিকেল সাড়ে চারটায় ছিল গ্রুপ থিয়েটার দিবসের আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যায় মঞ্চশিল্পীদের মিলনমেলা, আড্ডা ও গানের অনুষ্ঠান। বাউল শিল্পীদের সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় গ্রুপ থিয়েটার দিবসের আয়োজন।

সংলাপ ও অভিনয় নাটককে বর্তমান বিশ্বজুড়ে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে স্মারক বক্তৃতায় উল্লেখ করেন আবদুস সেলিম। কিন্তু এমন নাটক কখনোই বিলীন হবে না বা হতে দেওয়া উচিত হবে না। তবে নিরীক্ষা তো থাকবেই। থিয়েটার আসলে গ্লোবাল, সে জন্য বৈশ্বিক পরিবর্তনের ঝাঁজ বাংলার মঞ্চেও লাগা উচিত বলে মনে করেন তিনি।

গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠা বিষয়ে অধ্যাপক আবদুস সেলিম বলেন, পঁচাত্তর পরবর্তী প্রতিকূল পরিবেশেও দেশের নাট্যচর্চা থেমে ছিল না। এ ভূখণ্ডের নাট্যচর্চার ইতিহাস স্বাধীনতার পর আরও বেগবান হয়েছিল। সামরিক শাসনের পাঁচ বছরের মাথায় গ্রুপ থিয়েটারের একটি নির্দিষ্ট প্রবণতা লক্ষ্য করা যায়। যার পথ ধরে ১৯৮০ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিজিৎ সেনগুপ্তগ্রুপ থিয়েটারনাসিরউদ্দীন ইউসুফলিড বিনোদনলিয়াকত আলী লাকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

সিইসির শপথ পড়ানো বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT