আফজাল রহমান ঢাকার গুলশান এলাকায় নামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজের সূত্রে তাকে প্রায়ই ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সার্ভে করতে হয়। অফিসের বসের অ্যাসাইনমেন্ট পাওয়ার পর গাড়ি নিয়ে চলে যান ঢাকার বাইরের আনাচে কানাচে। আর জায়গা খুঁজে পেতে জিপিএস-ই তার প্রধান ভরসা। ‘জিপিএস’ (Global Positioning System- GPS)–এর মাধ্যমে খুব সহজেই জায়গাগুলোকে চিনতে পারেন আফজাল।
কিন্তু ইদানিং তিনি অফিসের সব গুরত্বপূর্ণ কাজ ভুলতে বসেছেন। কেন এমন সমস্যা হচ্ছে, কিছুতেই ধরতে পারছেন না আফজাল।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে জিপিএস-গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহারে প্রতিনিয়ত মানুষ ভুলে যাচ্ছেন তার কাজ। যারা নিয়মিত জিপিএস ব্যবহারে অভ্যস্ত তাদের মস্তিস্কের বেশ কিছু অংশ অকার্যকর হয়ে যায়। এভাবে দীর্ঘদিন চললে তাদের স্মৃতিশক্তি কমে যায় ভয়াবহভাবে।
‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ নামে মানুষের মস্তিস্কের একটা অংশ আছে। যা একটি মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনায় সহায়তা করে। আর ‘হাইপোক্যামপাস’ নামে আরেকটি অংশ স্মৃতি সঞ্চয়ের কাজে নিয়োজিত। গবেষণায় উঠে এসেছে জিপিএস–এ অভ্যস্ত হয়ে পড়লে এ দুটি অকেজো হয়ে পড়ে ধীরে ধীরে। ‘জিপিএস’ ব্যবহার কমিয়ে দিলে মানুষের মস্তিষ্কের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ ও ‘হাইপোক্যামপাস’ সচল থাকে।

তাই স্মৃতি শক্তিকে বাঁচিয়ে রাখতে এবং সুস্থ থাকতে হলে কিছু কাজ প্রত্যাহিক কর্মক্ষেত্রে করতেই পারেন।
- ‘জিপিএস’ এর সাহায্য কম নিন : নতুন কোন লোকেশন খুঁজে নিতে আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। অথবা জায়গাটার সম্পর্কে পরিচিত কোনো ব্যাক্তির কাছে ঠিকানাটি জেনে নিয়ে যেতে পারেন।
- চিনে রাখুন পথ ঘাট : আগে মানুষ এত টেকনোলোজি কেন্দ্রিক ছিল না। তাই কোন রাস্তা কোথায় যাচ্ছে, তা মেমরিতে ধারণ করে রাখতেন। এই পদ্ধতিই আপনার স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করবে। তাই পথ ঘাট ভালো ভাবে চিনে রাখুন। যাতে আবার আসলে ‘জিপিএস’ এর সাহায্য নিতে না হয়।
- ছোট ডায়েরি রাখুন সাথে : আপনি যেখানে যাচ্ছেন সে জায়গায় ইন্টারনেট সেবা না-ই পেতে পারেন। তাই ডায়েরিতে করে গুরত্বপূর্ণ বিষয়গুলো টুকে রাখুন। যেন খুব সহজেই জায়গাকে খুঁজে নিতে পারেন।
- নিজের শহরের ম্যাপটি আয়ত্ব করুন : এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার নিজ শহরের ম্যাপটি ভালোভাবে আয়ত্ব করা। তাহলে অন্য কোন নতুন জায়গায় গেলে আপনি খুব বেশি বিপদে পরবেন না।
- মনে রাখার কৌশল আয়ত্ব করুন : কাঙ্ক্ষিত জায়গার পাশের কোন বড় স্থাপনার নাম মনে রাখতে পারেন অথবা কাগজে টুকে রাখতে পারেন ঐ জায়গাটির নাম।ফেমিনা।








