ক্রিশ্চিয়ানো রোনালদো ৫শ’ গোলের মাইলফলক স্পর্শের অপেক্ষা বাড়ালেও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। রিয়ালের জয়ের রাতে বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়েছে সেল্টা ভিগো।
ক্লাব ও দেশের হয়ে রোনালদোর গোল ৪শ’ ৯৯। একটি গোল করলেই ৫শ’ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলতেন। গ্রানাডার পর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও গোল বঞ্চিত দ্য গোল মেশিন।
ম্যাচের ১৯ মিনিটেই বিলবাও ডিফেন্সের ভুলে বেনজেমার গোল। ২১ মিনিটে বিলবাও গোলকিপারের দারুণ সেভে গোল পাননি রোনালদো।
প্রথমার্ধে ওই এক গোলই। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে বিলবাওয়ের সাবিনের দারুণ গোলে সমতা। এর তিন মিনিট পর আবারো বেনজেমার গোল। রিয়াল গোলকিপার নাভাস দুর্দান্ত কয়েকটি সেভ না করলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।







