চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষার অবসান, ২০ এপ্রিল ‘আলতা বানু’র মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
আলতা বানু

অপেক্ষার পালা শেষ। আসছে ২০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও অরুণ চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ‘আলতা বানু’র মুক্তির বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অরুণ চৌধুরী ও প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম।

পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। অরুণ চৌধুরীর পরিচালনায় আসন্ন এই ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। তবে ছবিটির মুক্তির তারিখ নিয়ে ছিলো কিছুটা অস্পষ্টতা। ২০ এপ্রিল নাকি ২৭ এপ্রিল, এ নিয়ে ছিলো কিছুটা দ্বন্দ্ব! তবে রবিবার দুপুরে নির্মাতা অরুণ চৌধুরী জানালেন: আসছে ২০ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে। আশা করছি ছবিটি দর্শকদের ছুঁয়ে যাবে।

এদিকে আসছে সপ্তাহে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আলতা বানু’?-এমন প্রশ্নে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে: মঙ্গলবারের মধ্যে কতোগুলো হলে ছবিটি যাচ্ছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এপ্রিলের শুরুতেই কোনো ধরণের কাটা ছেড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আলতা বানু’। সেসময় নির্মাতা জানিয়েছিলেন: সব পরিচালকই তার চলচ্চিত্র আনকাট অবস্থাতেই তার দর্শকদের দেখাতে চান। হয়তো সব সময় তা হয়ে উঠে না। ‘আলতা বানু’ চলচ্চিত্রটির গল্প ফরিদুর রেজা সাগরের, আমার বিশ্বাস ছিলো ছবিটি বিনা কর্তনেই সেন্সর ছাড়পত্র পাবে। আমার বিশ্বাস সত্যি হওয়ায় এই মুহূর্তে আমি ভীষণ আনন্দিত।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ছবিতে আলতা চরিত্রে অভিনয় করেন মম এবং বানু চরিত্রে অভিনয় করেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন , রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীআনিসুর রহমান মিলনআলতা বানুইমপ্রেস টেলিফিল্মমমলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT