জনপদ

অপহৃত মেয়ের খোঁজ জানতে চাওয়ায় বাবাকে নির্যাতন

অপহরণের ৭ দিন পর উদ্ধার

অপহৃত মেয়ের খোঁজ জানতে চাওয়ায় বাবাকে নির্যাতন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত মেয়ের খোঁজ জানতে চাওয়ায় বাবাকে নির্যাতনের দৃশ্য, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অপরহরণের প্রায় সাত দিন পর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে এক মেয়েকে উদ্ধার করা হয়েছে।  এই ঘটনায় মেয়ের খোঁজ করতে যাওয়া নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মেয়ের বাবা।

জগন্নাথপুর থানার ওসি মুসলেহ উদ্দিন আহমেদ মেয়ে উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করেছেন।

অপহৃত মেয়ের বাবা ৬৫ বছর বয়সী আনোয়ার আলী জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর থেকে গত ৩০শে সেপ্টেম্বর শামীম ও তার লোকজন তার মেয়েকে তুলে নিয়ে যায়।

আনোয়ার আলীর অভিযোগ, সোমবার রাতে মেয়ের খোঁজ-খবর জানতে চাইলে শামীম আহমেদের লোকজন তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় সোমবার রাতেই অভিযান চালিয়ে লিটন মিয়া, আকাই মিয়া, ইলিয়াছ মিয়া ও আলম মিয়া নামের ৪ জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত শামীম আহমদ এখনও পলাতক রয়েছে।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে:

বিষয়:নারী অপহরণসুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…