চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধী এশীয়দের ফেরত পাঠাতে ব্রিটেনে নতুন আইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হলে এশিয়ানদের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেবে যুক্তরাজ্য সরকার। সেখান থেকে বিতাড়িতও করা হবে তাদের।

এশীয়দের হাতে সেখানে একের পর এক যৌন নির্যাতনের ঘটনা ঘটায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এরই মধ্যে এমন পদক্ষেপের সমালোচনা করেছে একাধিক মানবাধিকার সংগঠন।

দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরা কোনো অপরাধে অভিযুক্ত হলে তাদের নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা রাখে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই ক্ষমতা এত দিন কেবল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ওপর প্রয়োগ করা হতো। কিন্তু এবার যৌন নির্যাতনকারীর নাগরিকত্বও ছিনিয়ে নেবে তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট জানায়, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যৌন নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। আর বেশির ভাগ ঘটনার পেছনেই আছে এশিয়ার কয়েকটি চক্র। তারা শ্বেতাঙ্গ নারীদের ধর্ষণ করার পাশাপাশি যৌন পেশায় যোগ দিতে বাধ্য করছে।

গত বুধবারও এমন একটি চক্রের ছয় সদস্য অভিযুক্ত হয়েছে। এদের সবার পাকিস্তানের নাগরিকত্ব আছে।

Reneta

পত্রিকাটি আরো জানায়, সাজা ঘোষণা হওয়ার পরই এই ছয়জনের নাগরিকত্ব বাতিল করা হবে। এরপর শুরু হবে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া।

খবরে আরো বলা হয়, যৌন নির্যাতনের অভিযোগে কারাভোগ করছে—এমন ব্যক্তিদেরও সাজা শেষে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হবে।

২০০০ সাল থেকে এ পর্যন্ত ৩৭ জনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে যুক্তরাজ্য সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনযৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT