অপরাধীদের ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রুনির ভাই নওশের রোমান। তাই তদন্তের দায়িত্ব পিবিআই’র কাছে দেয়ার আবেদন জানাবেন তারা। বাদীর পক্ষে নতুন নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, ডিএনএ টেস্টসহ সব তথ্য-উপাত্ত থেকে গতি পাবে সাগর রুনি হত্যা মামলা।







