চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থেকে ফাইনালে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে ভ্যালেন্সিয়ার সাথে ড্র করে ইতিহাস গড়ে ‘কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। ১-১ গোলে ড্র করে অপরাজিত থেকে ফাইনালে ওঠার পথেই সর্বাধিক ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে ওঠার রেকর্ড গড়ে দলটি।

ফাইনাল নিশ্চিত করা বার্সার ম্যাচটি ছিলো আনুষ্ঠানিকতা মাত্র। এর আগের ২৭ ম্যাচে অপরাজিত বার্সা চাপ না নিয়েই মাঠে নামে। তাই বার্সা গুরু লুইস এনরিক মূল খেলোয়ারদের বিশ্রাম দিয়ে অন্যদের দিয়ে পরীক্ষা চালানোর মতো সাহস দেখান। এরই ধারাবাহিকতায় দুই দল মাঠে নামে। খেলা শুরুর প্রথম ৩০ মিনিটে কোন দলই গোল করতে না পারলেও খেলার ৩৯ মিনিটে গোল করে বসেন ভ্যালেন্সিয়ার আলভারো নেগ্রোদো।

এর ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ভ্যালেন্সিয়া। এর মধ্যেও বার্সার গোলের সুযোগ পেলেও গোল করতে পারেনি। তাই এক গোলে এগিয়েই মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা।

বার্সার স্টাররা না থাকায় দ্বিতীয়ার্ধে চেপে বসে ভ্যালেন্সিয়া। এর ফলে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করারও সুযোগ পায় স্বাগতিকরা। কিন্ত বার্সা গোলরক্ষকের দক্ষতায় সে চেষ্টা বিফলে যায়।

শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ক্যামেরুন মিডফিল্ডার উইলফ্রিদ গোল করে সমতায় ফেরান বার্সার। এই গোলের ফলে একদিকে যেমন দল সমতায় ফেরে তেমনি অপরাজিত থেকে ফাইনালে ওঠার এক বিশাল অর্জন করে বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা দেল রেবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন

এপ্রিল ২০, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

এপ্রিল ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT