চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যায় সুবিধা না নেয়ার গর্ব বাংলাদেশ দলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ২৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ম্যাচে বল বিকৃতি নতুন কোন ঘটনা নয়। অপরাধ জেনেও যুগে যুগে বলের বিকৃতি ঘটিয়ে সুবিধা নিয়েছেন অনেক বোলারই। টিভি ক্যামেরায় ধরা পড়ে শাস্তির মুখোমুখিও হয়েছেন অনেকে। কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দল বেধে বল বিকৃতির পর আবারও আলোচনার তুঙ্গে টেম্পারিং। চারদিকে যখন নিন্দার ঝড় তখন গর্ব বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই কোন টাইগার ক্রিকেটারের বিরুদ্ধে ওঠেনি বল বিকৃতির অভিযোগ।

বল টেম্পারিং করে বাংলাদেশ অতীতে কখনই অন্যায় সুবিধা না নেয়ায় গর্ব করলেন সাবেক তিন অধিনায়ক আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনও। সাবেকদের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় দলে পেসার তাসকিন আহমেদ বললন, ক্রিকেটের চেতনাবিরোধী কাজ খেকে তরুণ খেলোয়াড়দের বিরত থাকা উচিত।

হাবিবুল বাশার সুমন: আন্তর্জাতিক ম্যাচে কখনোই হয়নি আমাদের। আর ঘরোয়াতে, প্রথম শ্রেণির ক্রিকেটে বলের আকৃতি পরিবর্তন করার মতো কিছু দেখিনি। এখন পর্যন্ত আমাদের ছেলেদের মধ্যে এই জিনিসটা দেখিনি। আমরা আসলে অভ্যস্ত না, আমাদের ছেলেরা অভ্যস্ত না। একটা ফার্স্ট ক্লাস দলে খেলতাম, ওরকম সিগনিফিকেন্ট কিছু না। কেউ কেউ বলত একটা সাইড বেশি শাইন করছে। ভেসলিনটা (পেট্রোলিয়াম জেলি) ওরা ব্যবহার করত। ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা আসলে করিনি, দেখিওনি। টেম্পারিং করাটা আসলে একটা আর্ট। আমাদের ছেলেরা ওই পথে কখনো হাঁটেনি।

আকরাম খান: বাজে কিছু করে ম্যাচ জেতার মনোভাব আমাদের খেলোয়াড়দের মধ্যে নেই। এটা সামনেও থাকবে না বলেই আমার বিশ্বাস। ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত এরকম কোন ব্যাপার আসেনি।

খালেদ মাহমুদ সুজন: আমরা সবসময় ফেয়ার ক্রিকেট খেলেছি। আমাদের এমন (টেম্পারিং করার) বিশেষজ্ঞও নাই! পাকিস্তানি অনেক খেলোয়াড় বাংলাদেশে লিগ খেলতে আসত। ঢাকা লিগে এটা অনেক হতো। অনেক অভিযোগ ছিল এটা নিয়ে। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে, কোনো বোলার প্রথম ৫ ওভারে ৪০ রান দিত, পরে ৫ রানে ৫ উইকেট নিয়ে নিত। বল রিভার্স হতো সেই কারণে। পাকিস্তানিরা যখনই আসত এটা হতো। ধরে নিতাম তারা এটা জানে, তাই করে। কিন্তু এবার যেটা হল, খুবই দুঃখজনক। এত বড় বড় দল তাদের কেনো এসব করতে হবে? আমরা করলে কি হতো জানি না। কিন্তু বাংলাদেশের কাউকে কখনও করতে দেখিনি।

তাসকিন আহমেদ: এটা ক্রিকেটের চেতনাবিরোধী। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এটা আশা করা যায় না। সব ক্রিকেটারের বিরত থাকা উচিত। সত্যি বলতে, বল যখন একদিকে রাফ হয়, তখন সেটা রিভার্স হয়ই। আন্তর্জাতিক ম্যাচে অনেক ক্যামেরার মধ্যে এটা করা কঠিন। এটা ঘরোয়া ক্রিকেটেও করা উচিত নয়। যেহেতু আন্তর্জাতিক ম্যাচে ধরা খাওয়া লাগে। এটা ক্রিকেটের চেতনাবিরোধী। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের বেশি বিরত থাকা উচিত।

Jui  Banner Campaign
ট্যাগ: আকরামতাসকিনবল টেম্পারিংলিড স্পোর্টসসুজনসুমন
শেয়ারTweetPin1

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT