বিনোদন, স্বাস্থ্যসেবায় অবদান রাখা ও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার সুখবরের পর আরো একটি সুখবর দিয়েছে স্মার্টফোন। এবার অন্ধদের দেখতে সাহায্য করবে এই স্মার্টফোন। এর জন্য অস্ত্রোপচারের মতো জটিল কোনো বিষয়ের মধ্যে যেতে হবে না।
বিজ্ঞানীরা এমন একটি অভিযোজন ক্ষমতাসম্পন্ন মোবাইল প্রযুক্তি তৈরি করছেন, যার সাহায্যে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে অন্ধরা দেখতে পাবেন।
অন্ধদের দেখতের সাহায্য করবে এমন প্রযুক্তি আবিস্কারের সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাজ্যের ‘লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড লার্নিং’ বিভাগের বিশেষজ্ঞরা। আর গবেষণাটি চলছে ‘গুগল ফ্যাকাল্টি রিসার্চ অ্যাওয়ার্ডের’ অর্থায়নে।
এই গবেষণার লক্ষ্য, দৃষ্টিশক্তি সংক্রান্ত এমন একটি সিস্টেম গড়ে তোলা, যাতে অপরিচিত পরিবেশে অন্ধরা চলাফেরা করতে পারেন।







