রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে বলেন, এই সরকার কী কী সংস্কার করতে চায় এবং কত দিনের মধ্যে করতে চায় তার রোডম্যাপ দিতে হবে। এই সংস্কারের জন্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপেরও আহ্বান জানান তিনি।







