চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক কম বয়সেই যৌনতার দিকে ঝুঁকছে ব্রিটিশরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক, লাইফস্টাইল
A A
ব্রিটিশ-যুক্তরাজ্য-যৌনতার অভিজ্ঞতা-যৌনতা

ব্রিটিশরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবচেয়ে কম বয়সে যৌনতায় লিপ্ত হচ্ছে বলে পাওয়া গেছে পুরো যুক্তরাজ্যের ওপর পরিচালিত এক গবেষণায়। শুধু তাই নয়, যৌনতার নানা দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রবণতাও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি।

দ্য সান জানিয়েছে, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর একদল গবেষক ১৯৩৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নেয়া ৪৫ হাজার ১৯৯ জন ব্রিটিশ নাগরিকের ওপর এই গবেষণাটি করেন।

ন্যাশনাল সার্ভেস অব সেক্সুয়াল অ্যাটিচিউডস অ্যান্ড লাইফস্টাইলস-এর ১৯৯০ থেকে ২০১২ সালে সংগৃহীত এই তথ্যের বিশ্লেষণে দেখা যায়, ব্রিটিশ জনগণের যৌনতার প্রথম অভিজ্ঞতা, যেমন চুম্বন এই সময়ের মধ্যে ১৬ বছর বয়স থেকে নেমে ১৪ বছর বয়সে এসেছে। আর প্রথম সেক্স বা যৌন মিলনের অভিজ্ঞতা আগে যেখানে ব্রিটিশ পুরুষদের ১৯ এবং নারীদের ২০ বছর বয়সে হতো, তা নেমে এখন ঠেকেছে মাত্র ১৬ বছর বয়সে।

এমনকি ১৬ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশদের মধ্যে যৌনতা নিয়ে নানামুখী পরীক্ষা-নিরীক্ষা করার প্রবণতা বেড়েছে অনেক। গবেষণা অনুসারে, ভ্যাজাইনাল, ওরাল এবং অ্যানাল সেক্স – এ তিনটিরই অভিজ্ঞতা নেয়া ব্রিটিশ এখন পুরুষদের মাঝে প্রতি চারজনে একজন এবং নারীদের মাঝে পাঁচজনে একজন হিসেবে। অথচ ১৯৯০/৯১ সময়টায় এর অনুপাত ছিল প্রতি ১০ জনে একজন মাত্র।ব্রিটিশ-যুক্তরাজ্য-যৌনতার অভিজ্ঞতা-যৌনতা

এছাড়াও নারী-পুরুষ উভয়ের সঙ্গে যৌনতায় জড়ানো (বাইসেক্সুয়াল) নারীরা শুধু পুরুষের সঙ্গে যৌনতায় জড়ানো (স্ট্রেইট/হেটারোসেক্সুয়াল) নারীদের তুলনায় পুরুষের সঙ্গে বেশি পরিমাণে যৌন সম্পর্ক স্থাপন করে বলে গবেষণাটিতে দেখা গেছে।

মনে করা হচ্ছে, ইন্টারনেট পর্ন, খোলামেলা ডেটিং অ্যাপের পাশাপাশি আগের চেয়ে সামাজিক রীতিনীতি অনেক বেশি শিথিল হওয়ার কারণে এমনটা হচ্ছে। একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ সরঞ্জামের সহজলভ্যতাও মানুষকে যৌনতার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন করে তুলেছে।

Reneta

গবেষণা দলটির প্রধান ড. রুথ লিউইসের মতে, তাদের এই গবেষণার ফল স্কুলগুলোতে সেক্স এডুকেশনে পরিবর্তন আনার গুরুত্ব আরও বেশি তুলে ধরে। তিনি বলেন, সময়ের সঙ্গে বদলে যাওয়া যৌনতার নানান পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কুলগুলোতে সেক্স এডুকেশনের কারিকুলাম সাজানো প্রয়োজন।

‘এখান থেকে তারা যৌনজীবনের প্রথম থেকে শুরু করে সব ক্ষেত্রে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সব ধরণের তথ্য ও শিক্ষা পাবে,’ বলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: যুক্তরাজ্যযৌন জীবনযৌন শিক্ষাযৌন স্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT