‘পিকে’ খ্যাত হিট অভিনেত্রী অনুশকা শর্মার পর এবার বলিডের বর্তমান সেনসেশন আলিয়া ভাট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রেমে পড়েছেন।
সম্প্রতি বলিপাড়ায় এমন গুঞ্জন বাতাসে উড়ে বেড়াচ্ছে। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ খ্যাত আলিয়া বিরাট কোহলির রূপে-গুণে মুগ্ধ।
আলিয়া বলেছেন, ক্রিকেটার বিরাট একজন ‘সেনসেশনাল পারফরমার’। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আমিও অজ্ঞান হয়েছিলাম। আর সেই পরিস্থিতিগুলো বিরাট ভালোভাবেই সামলায়।
মহেশ কন্যার মতে, দশ জন ‘হ্যান্ডসাম ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি ‘বিরুষ্কা’ জুটি।







