আগামী মাসে নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও সরকারের অগ্রাধিকার কর্মসূচির ঢাকা-সিলেট চার লেন প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। সড়ক ও জনপথের আর্থিক প্রস্তাবে কাজ না করার ঘোষণা দিয়েছে চীনা কোম্পানি। প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়ে তা জানিয়েছেও প্রতিষ্ঠানটি।
চীনের প্রেসিডেন্ট এর বাংলাদেশ সফরের সময়ে যে বিষয়ে সমঝোতা ও চুক্তি হয়েছিল তারমধ্যে গুরত্ব পেয়েছিল ঢাকা-সিলেট চার লেন প্রকল্প । সরকার টু সরকার পর্যায়ে এ প্রকল্পের কাজ শেষ করতে অর্থের যোগান ও কারিগরি সহায়তা দিতে চেয়েছিল চীন । এজন্য দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছিল । দু’দেশের সরকার প্রধানের প্রত্যাশার এ প্রকল্পের কাজ আগামী মাসে শুরু করতে আনুসঙ্গিক প্রক্রিয়াও প্রায় শেষ হয়েছিল । বিষয়টি নিয়ে সংসদে কথা উঠলে আশ্বস্থও করেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ।
এ আশ্বাসের পর গত ২ মে চীনা হারবর ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড দু’ পৃষ্ঠার এক দীর্ঘ চিঠিতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে জানায়, বাংলাদেশের আর্থিক প্রস্তাব অনুযায়ী চার লেন প্রকল্পে অংশ নেয়া তাদের পক্ষে সম্ভব নয়।
চার লেনের কাজ শুরু করতে ২০১৭ সালের হিসাবে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানো এবং ৩০ শতাংশ হাতে না রেখে সব অর্থ ছাড় দেয়া প্রস্তাব করেছে চীনা প্রতিষ্ঠানটি ।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর দপ্তরে গেলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি । তবে তাঁর দপ্তর থেকে বলা হয়েছে, সব আলোচনা শেষ হয়ে যায়নি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








