চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে শাম্মীর ‘আনটায়িং দ্য নট’ দেখার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

এবার ভার্চুয়াল ফিল্ম ফেস্টিভালের কল্যাণে অনলাইনে দেখা যাবে স্বামীর নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের জীবন সংগ্রাম ও লড়াই এবং এমন আরো তিন নারীর গল্পে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘আনটায়িং দ্য নট’। আলোচিত এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন জানা শাম্মী।

ভার্চুয়াল ফিল্ম ফেস্টিভালের উদ্যোক্তা ‘কোয়ালিশন অব সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’। করোনার কারণে আক্রান্ত বিশ্ব। অসহনীয় সময় পার করছে মানুষ। বিপর্যস্ত বহু শিল্প সংগঠন। মূলত এমন সংগঠনের প্রতি সম্মান জানিয়ে আমেরিকা ও কানাডার সাতটি সাউথ এশিয়া ভিত্তিক ফিল্ম ফেস্টিভাল আয়োজকরা অনলাইনে ‘কোয়ালিশন অব সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ২০২০’ এর উদ্যোগ নেয়। যেখানে দেখানো হবে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নির্মাতা জানা শাম্মীর প্রামাণ্যচিত্রটি, এমনটাই তিনি জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে।

ভার্চুয়ালি এই চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ৩ অক্টোবর থেকে, পর্দা নামবে ১৭ অক্টোবর। অনলাইনে রেজিস্ট্রেশন করে ফ্রিতেই দেখা যাবে উৎসবে মনোনীত চলচ্চিত্রগুলো। সেই সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনীর পর থাকছে নির্মাতার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব। থাকছে ওয়েবিনার।

গেল বছর কানাডার ‘হট ডকস টেড রজার্স’ সিনেমা হলে মুক্তি পায় ‘আনটায়িং দ্য নট’। ছবিতে বাংলাদেশে নারী নির্যাতন এবং প্রতিরোধের লড়াইয়ের উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার যে অপসংস্কৃতির বিস্তৃতি ঘটেছে, এবং দিনকে দিন সেটা আরো তীব্রতর হচ্ছে তার কারণ অনুসন্ধানই ‘আনটায়িং দ্য নট’-এর অন্যতম উদ্দেশ্য।

এদিকে ‘আনটায়িং দ্যা নট’ প্রামাণ্যচিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে কানাডিয়ান চলচ্চিত্রে জানা শাম্মীর অভিষেক হয়। এরআগে কানাডিয়ান প্রামাণ্য চিত্র নির্মাণে কাজ করলেও এককভাবে তার পরিচালনায় এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্টোবরআমেরিকাকানাডাচলচ্চিত্র উৎসবজানা শাম্মীরুমানা মঞ্জুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা

এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৫৪ নিহত

এপ্রিল ৯, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি

এপ্রিল ৯, ২০২৬

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT