চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনবদ্য লুকে ফিরলেন অনিল-মাধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

দুজনের হিসেবে মাঝে বয়ে গেছে ১৮ বছর। আর তিনজনের হিসেবে ২৬। প্রথমে দুজনের কথা হোক। কারণ মূল আকর্ষণ এই দুজনই। ১৮ বছর আগে ‘পুকার’-এ শেষ দেখা যায় তাদের। সময় যেন থমকে গেছে দুজনের কাছে।

দ্বিতীয়টাও সত্য, যে পরিচালক তাদের ফিরিয়ে আনলেন সেই পরিচালক ইন্দর কুমারের তথ্যমতে ‘বেটা’ চলচ্চিত্রে তার পরিচালনায় শেষ কাজ করেছিলেন অনিল-মাধুরী। ৯২ সাল। সে হিসেবে তার নির্দেশনায় এ জুটির অভিনয় ২৬ বছর পর।

সেই একই রসায়ন একই উজ্জ্বলতা শরীরে কিংবা মনে। ‘তেজাব’, ‘রাম লক্ষণ’, ‘পুকার’ কিংবা ‘বেটা’। নব্বই দশকের বলিউডের অবিস্মরণীয় সেই জুটি। স্মৃতিকাতরতার সেই সুর। ‘তুমসে মিলকে এয়সা লাগা’। ‘পারিন্দা’ চলচ্চিত্রের মায়াবী ভালোবাসার দৃশ্যকল্প।

পরিচালক ইন্দর কুমারের সঙ্গে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত

অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত জুটি হয়ে ফিরছেন, সেটি গত বছরের খবর। নতুন খবর বহু প্রতিক্ষীত এ জুটির প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘টোটাল ধামাল’ এর ফটোশুট হয়েছে। সবুজ সুট-সাদা জামায় চিরতরুণ ‘মি. ইন্ডিয়া’ অনিল কাপুর আর তার দিকে সিমারী লাল গাউনে এলিয়ে পড়া ‘এক দো তিন’  মাধুরী। পুরনো ঝলক ফুঁটে ওঠে বর্তমানে।

ইন্দর কুমারের পরিচালনায় ‘টোটাল ধামাল’ সিনেমার প্রথম গানের শুটিং দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে অনিল-মাধুরী জুটির। এটি কমেডি ধামাল সিরিজের তৃতীয় সিনেমা। স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। এতে আরো অভিনয় করেছেন অজয় দেবগণ, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি এবং সঞ্জয় মিশ্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অজয়অনিল কাপুরধামালমাধুরী দীক্ষিত
শেয়ারTweetPin17

সর্বশেষ

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT