চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ২৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলে বৈপ্লবিক রদবদল নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এও শোনা যায়, বোর্ডকে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়ক ও হেড কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আকরাম। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ‘সুইং রাজার’ পরামর্শ মতোই টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছে সরফরাজ আহমেদ।

জিও নিউজের খবর অনুযায়ী সরফরাজকে টেস্ট অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। আগামী ২ আগস্ট লাহোরে ক্রিকেট কমিটির বৈঠকেই সরফরাজকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবেই টেস্ট ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে পিসিবি। খবরে এও উল্লেখ করা হয় যে, সরফরাজের পরিবর্তে ওপেনার সান মাসুদকে করা হতে পারে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক।

অন্যদিকে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেদিক থেকে সীমিত ওভারের ফরম্যাটকেও অবহেলা করতে রাজি নয় পিসিবি। সরফরাজের নেতৃত্বে পাকিস্তান দল ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে তুলনামূলক ভালো ফল করলেও টেস্টে পুরোপুরি ব্যর্থ। সরফরাজের নেতৃত্ব দেয়া মোট ১৩টি টেস্টের মাত্র ৪টিতে ম্যাচ জিতেছে পাকিস্তান। হেরেছে ৮টি, একটি ম্যাচ ড্র হয়েছে৷ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এই মুহূর্তে রয়েছে ৭ নম্বরে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টসসরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT