ইনজুরিতে ঠিকমতো এশিয়া কাপেও খেলতে পারেনি লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার বদলে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এমনই ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র।
অ্যাঞ্জেলো ম্যাথিউস টি-টুয়েন্টির অধিনায়ক নির্বাচিত হলে তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়কত্ব করার কতৃত্ব অর্জন করবেন।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সহ সভাপতি মোহন ডি সিলভা বলেন, মালিঙ্গা নিজেই লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠির মাধ্যমে জানিয়েছেন হাঁটুর ইনজুরির জন্য টি-টুয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চান।
মালিঙ্গা ইনজুরি নিয়েও এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচটিতে অংশ নেয়।
এদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় দিতে পারে মালিঙ্গা। এখন পর্যন্ত লঙ্কানদের হয়ে ৬২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন মালিঙ্গা, উইকেট নিয়েছেন ৭৮টি। তার বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৭ দশমিক ২৬।







