চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত তাপমাত্রায় পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
পর্তুগাল-দাবানল

ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রার কারণে পর্তুগালের পেদ্রোগাও গ্রান্দে অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সেখানকার সিভিল প্রোটেকশন কমান্ডার এলিসিও অলিভেইরা পরিস্থিতিকে ‘জটিল’ উল্লেখ করে জানিয়েছেন, স্থানীয় বহু অধিবাসীকে জোর করে এলাকা থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাড়তে থাকা এই তাপমাত্রায় এমনিতেই দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে, তার সঙ্গে চলতে থাকা শুষ্ক ঝড়ো হাওয়ার কারণে বনের নিভিয়ে ফেলা এলাকাগুলোতে আবারো আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এলেও যেটুকু বাকি আছে সেটাও ‘খুব বেশি দুশ্চিন্তার কারণ’ বলে উল্লেখ করেছেন নাগরিক নিরাপত্তা (সিভিল প্রোটেকশন) কর্মকর্তারা।

বর্তমানে এক হাজারেরও বেশি দমকলকর্মী এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। স্বেচ্ছাসেবকদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করা দলটি খুব শিগগিরই দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশা করছে না।

পর্তুগাল-দাবানল
দাবানলের শিকার পুড়ে যাওয়া গাড়ি এবং আরোহীরা

ভয়াবহ ওই দাবানলে শনিবার পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকলকর্মীও রয়েছেন। এ ঘটনায় ১৩০ জনের বেশি আহত ও দগ্ধ হয়েছে।

এছাড়া অনেকেই জঙ্গলের কাছাকাছি থাকা অবস্থায় গাড়ির ভেতর বা গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করার সময় মারা গেছেন।

দাবানলের কারণে রাজধানী লিসবনের উত্তরপূর্বে অবস্থিত বনাঞ্চলপূর্ণ পেদ্রোগাও গ্রান্দে এলাকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কস্তা একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।

ট্যাগ: দাবানলপর্তুগালপর্তুগালে দাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT