যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ওষুধ ব্যবহারের ফলে নাগরিকদের গড় আয়ু কমছে। টানা দ্বিতীয় বছরের মতো এমনটি হলো। অতিমাত্রায় ‘ওপিওইড’ (ব্যথানাশক, মাদক হিসেবেও ব্যবহৃত হয়) ব্যবহার দেশটির জন্য একটি বড় সমস্যা।
গত ৫০ বছরে এবারই প্রথমবারের মতো পরপর দুই বছর সম্ভাব্য আয়ুষ্কাল হ্রাস পাওয়ার ঘটনা ঘটলো।
২০১৬ সালে ওষুধের ওভারডোজে ৬৩ হাজার ৬০০ জন আমেরিকান মারা যান। যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। ন্যাশনাল সেন্টার ফর হেল্থ স্ট্যাটিস্টিক ফাউন্ড এর গবেষকরা এই তথ্য জানান।
আমেরিকানদের এখন সম্ভাব্য আয়ুষ্কাল ৭৮.৬ বছর। যা গতবছরের তুলনায় ০.১ বছর কম। যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯৬৩ সালে এমন পরপর দুই বছর গড় আয়ু কমার ঘটনা ঘটেছিল।





