চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিশনে প্রত্যাখ্যাত, তবুও হাল ছাড়েননি যে তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বলিউডের বর্তমান সময়ের সুপারস্টারদের অনেকেরই শুরুটা মসৃণ ছিল না। এমনকি ‘স্বজনপোষণ’ বিতর্কে জড়িয়েছে যে তারকাদের নাম, তাদের অনেকেই প্রত্যাখ্যাত হয়েছেন বিভিন্ন সিনেমার বড় চরিত্রের অডিশনে। তবে ভেঙে পড়েননি তারা। থেমে না থেকে এগিয়ে গেছেন। নিজেদের নামের পাশে জুড়েছেন ‘সুপারস্টার’ তকমা। তেমনি কয়েকজন তারকাকে নিয়ে সাজানো হয়েছে এই ফিচার:

রণবীর সিং: পদ্মাবত, সিমবা, গাল্লি বয় সহ একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন রণবীর সিং। দর্শকদের মনে স্থান করে নিয়েছেন দক্ষ অভিনয় দিয়ে। অথচ দুটি ছবির অডিশনে প্রত্যাখ্যাত হয়েছিলেন রণবীর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘শয়তান’ এবং ‘বোম্বে ভেলভেট’ ছবির অডিশনে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি।

আলিয়া ভাট: বলিউডের নামী প্রযোজকের সন্তান, তবুও প্রত্যাখ্যাত হতে হয়েছে আলিয়াকেও। ‘ওয়েক আপ সিড’ ছবির অডিশনে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর।

ভিকি কৌশল: মেধা ও শ্রম দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন ভিকি কৌশল। তিনি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির অডিশনে প্রত্যাখ্যাত হয়েছিলেন।

রণবীর কাপুর: যে কোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন রণবীর কাপুর। তাই সুপারস্টার হয়ে উঠতেও খুব বেশি সময় লাগেনি। তবে প্রত্যাখ্যাত হতে হয়েছিল রণবীর কাপুরকেও। মিরা নায়ারের ‘দ্য রেলাক্টান্ট’ ছবির জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন রণবীর।

দীপিকা পাড়ুকোন: শুধু বলিউড নয়, হলিউডেও দীপিকার জয়জয়কার। কিন্তু ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যাত হতে হয়েছিল তাকে। -মেনজএক্সপি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটগাল্লি বয়দীপিকা পাড়ুকোনপদ্মাবতভিকি কৌশলরণবীর কাপুররণবীর সিংলিড বিনোদনসিমবা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬

শনিবার পবিত্র ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬

চাঁদ দেখা কমিটির সভা শুরু

মার্চ ১৯, ২০২৬

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT