চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অচিরেই আমাদের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে স্থান করে নেবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এই বিশেষ দিনে দেশের চলচ্চিত্র জগতের পরিচালক, প্রযোজক, প্রদর্শক, শিল্পী, কলাকুশলী, দর্শক-অনুরাগীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবসের সকালে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন ও বিলটি পাশ হওয়ার মাধ্যমে এদেশে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সেই থেকে গত কয়েক দশকে দেশে বহু কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে, বহু কালজয়ী শিল্পীর উত্থান ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে, বিশেষ করে মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দেশগড়ার ডাকে সাড়া দিয়ে যুবসমাজকে দেশ গঠনের কাজে উৎসাহিত করতে চলচ্চিত্র ব্যাপক ভূমিকা রেখেছে।

দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রে অনুদানের সংখ্যা ও অর্থ বৃদ্ধি করা হয়েছে এবং সেগুলো হলে মুক্তি দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জেলা-উপজেলা-ইউনিয়ন-গ্রাম পর্যায় পর্যন্ত সিনেমা হল নির্মাণ, সংস্কার ও বন্ধ হল চালু করতে এক হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠিত হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ।

শুধু তাই নয়, চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে গঠন করা হয়েছে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট। অচিরেই আমাদের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে স্থান করে নেবে, আশা প্রকাশ করেন মন্ত্রী।

Reneta

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধিসহ সীমিত সংখ্যক সাংবাদিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তা মন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত ছিলেন।

এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিনটি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে উদযাপন করা হচ্ছে।

কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। তবে বিশ্বব্যাপী এবং সম্প্রতি দেশে করোনা মহামারীর সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় জনজীবনের সুরক্ষার অংশ হিসেবে সকল অনুষ্ঠানই সীমিত রাখা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেতাএফডিসিচলচ্চিত্র দিবসতথ্যমন্ত্রীবঙ্গবন্ধুমহামারীরাজধানীলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT