রর্জাস কাপ টেনিসের অঘটনের শিকার হয়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে সুইস তারকা ব্লেইন্ডা বেনসিচের কাছে ২-১ সেটে হেরেছেন মার্কিন কন্যা সেরেনা।
টরেন্টে ম্যাচের প্রথম সেটে ৬-৩ গেমে জয় পেলেও পরের দুই সেটে ৭-৫, ৬-৪ গেমে হেরে বিদায় নেন রর্জাস কাপের আসর থেকে। এই বছরই টানা তিনটি গ্রান্ডস্লাম জিতেছন সেরেনা।
আর এই মৌসুমে টানা ৪৫ ম্যাচে এটি তার দ্বিতীয় হার। এদিকে মন্টেরালে পুরুষদের এককে ফাইনাল নিশ্চিত করেছন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
জাপানের কেই নিশিকোরিকে ৬-৩, ৬-০ হারিয়েছেন তিনি। ফাইনালে মারের প্রতিপক্ষ সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।







