চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০ অনুচ্ছেদ: ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ অনুসরণে বাধ্য হাইকোর্ট

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৪:৩২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
আদালত
A A

জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হবে- এমন বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি অবকাশের এক সপ্তাহ পর শুনানির জন্য ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

শুনানিকালে আদালত বলেছেন ৭০ অনুচ্ছেদ নিয়ে আপিল বিভাগের দেওয়া ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ অনুসরণ করতে বাধ্য হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ বলেছে এ নিয়ে বিচার বিভাগ ও আইন বিভাগের মতবিরোধ বাড়বে, এমনকি ঝুঁকিতে পড়বে যাবে জাতীয় সংসদ।

রাষ্ট্রপক্ষ শুনানিতে তাদের বক্তব্য দেওয়ার সময় এই রিটের তীব্র বিরোধিতা করে নিজেদেরে অবস্থান ব্যাখ্যা করেন। এসময় আদালত রিট আবেদনে  ভুল থাকায় রিটকারি আইনজীবীকে তিরস্কার করে আবেদন ঠিক করে দাখিল করার নির্দেশ দেন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ এপ্রিল এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

Reneta

সেদিন তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সংসদে দলের বিরুদ্ধে ভোটদানে সংসদ সদস্যদের আসন শূন্যের যে বিধান সংবিধানের ৭০ অনুচ্ছেদে রয়েছে তা চ্যালেঞ্জ করে রিট করেছি। কারণ আমি মনে করি এটা অগণতান্ত্রিক একটি বিধান। এই অনুচ্ছেদটি সংসদ সদস্যদের নিজের দলের বাইরে গিয়ে সিদ্ধান্ত বা ভোট দেয়ার পরিপন্থি।’

আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি – (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৭০ অনুচ্ছেদজাতীয় সংসদরিটসংবিধানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT