চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর পর দেশের নাটকে কাজ করেছি: টনি ডায়েস

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১১:০০ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৭
বিনোদন
A A
টনি ডায়েস

টনি ডায়েস

টনি ডায়েস। বাংলাদেশের ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় তারকা। অভিনয় করেছেন চলচ্চিত্রে। তিনি আবৃত্তি করেন। এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গতকাল ২৪ জুলাই সোমবার সন্ধ্যায় ভাইভারে কথা হলো তার সঙ্গে।

কেমন আছেন?

খুব ভালো। আপনারা?

জ্বি, ভালো আছি। খুব ব্যস্ত?

তা একটু ব্যস্ততা তো আছেই।

আপনার স্ত্রী প্রিয়া ডায়েস ঢাকায় এসেছেন। আপনি?

Reneta

কথা ছিল আমি, প্রিয়া আর আমাদের মেয়ে অহনা একসঙ্গে ঢাকায় যাব। কিন্তু আমার একটা কনফারেন্সে যোগ দিতে হবে। তাই এবার আর যাওয়া হলো না। তবে আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারি মাসে ১০ দিনের জন্য ঢাকায় যাব।

ঢাকায় তখন কোনো কাজ করার সম্ভবাবনা আছে?

হতে পারে। অন্তত একটা নাটকে অভিনয় করব। ঢাকায় যাওয়ার আগে নিউইয়র্ক থেকেই সব চূড়ান্ত করে যাব।

ওখানে আপনি নাকি নাটকে অভিনয় করছেন?

ঠিকই বলেছেন। ৪ বছর পর দেশের নাটকে কাজ করেছি। নাটকের নাম ‘অনাহূত’। ঈদের নাটক। লিখেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন সৈয়দ জামিম। প্রযোজনা করেছে প্রিয়ন্তী। নির্বাহী প্রযোজক মনোয়ার হোসেন পাঠান। নিউইয়র্কেই শুটিং হলো।

কাজটা হঠাৎ​ করেই হয়েছে?

না না, আমরা বছরখানেক ধরে পরিকল্পনা করেছি। যুক্তরাষ্ট্র থেকে নাটক তৈরি করে আমরা দেশের এটিএন বাংলা আর আরটিভিতে দিতে চাই। কিন্তু এখানে তো খরচ অনেক বেশি। সব কিছুতেই ডলারের হিসাব। আর ঢাকার টিভি চ্যানেলগুলো নাটকের দাম সেভাবে দিতে চায় না। তারপরও আমরা চেষ্টা করছি পরীক্ষামূলক ভাবে এখান থেকে ৫/৬টি নাটক ও টেলিছবি তৈরি করি, দেখি সেগুলো থেকে রিটার্ন কেমন আসে। এই সব কিছুর ওপর আমাদের ভবিষ্যৎ​ পরিকল্পনা নির্ভর করছে।

‘অনাহূত’ নাটকে মিলা ও টনি ডায়েস
‘অনাহূত’ নাটকে মিলা হোসেন ও টনি ডায়েস

‘অনাহূত’ নাটকের গল্পটা কেমন?

নিউইয়র্কের গল্প। ভালো লেগেছে গল্পটা। তাই কাজটা করার ইচ্ছা হলো। এই নাটকে আরও অভিনয় করেছেন মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপু।

বাংলাদেশের টিভি চ্যানেল দেখা হয়?

এখানে কয়েকটি চ্যানেল পাওয়া যায়। সেগুলো দেখি। তবে ইউটিউবে নাটক বেশি দেখা হয়।

এ সময়ের নাটক কেমন লাগছে?

আমি তো নিউইয়র্কে এসেছি ৮ বছর হলো। এর আগে দেশে যে ধরনের কাজ করেছি, আজকের নাটকের মান অনেকটা পরে গেছে। খুবই দৈন্য দশা। খারাপ লাগে। শুনেছি, এখন নাকি নাটকের বাজেট খুবই কম। নাট্যকার আর পরিচালকদের কাজের তেমন স্বাধীনতা নেই। তাহলে ভালো কাজ কীভাবে হবে?

আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টনি ডায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT