চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩৫ বছর কাজ করার পর অমিতাভকে নকল করতে হবে কেন?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

ভারতীয় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। যার হোস্ট হিসেবে মাৎ করেছেন বলিউডের শাহেন শাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তার এমন অনুষ্ঠানের আদলে এবার কলকাতায় এমনই একটি রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে। যার হোস্ট হিসেবে আছেন বুম্বাদা খ্যাত তারকা অভিনেতা প্রসেনজিৎ। কিন্তু অনুষ্ঠান টিভিতে সম্প্রচারের আগেই তিনি নানা বিষয়ে নাকি প্রশ্নবিদ্ধ হচ্ছেন!

কলকাতায় একটি চ্যানেলে আগামী ১৬ জুলাই থেকে সম্প্রচারে আসছে ‘কে হবে বাংলার কোটিপতি?’ নামের টিভি রিয়েলিটি শো। যেখানে হোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রসেনজিৎ। আর এই অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। আর এবার সেই গুঞ্জনের মুখোমুখি স্বয়ং প্রসেনজিৎ।

অনুষ্ঠান সম্প্রচারের আগে টেলিভিশন কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। যেখানে অনুষ্ঠানের সঙ্গে জড়িতরা সহ উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। আর এখানেই তাকে প্রশ্ন করা হয়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হোস্ট অমিতাভ বচ্চনকে তিনি কোনোভাবে অনুসরণ বা অনুকরণ করতে চান কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে মারেন প্রসেনজিৎ।

Banglabid

তিনি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বলেন, ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাজ করার পর আমাকে অমিতাভ বচ্চনকে নকল করতে হবে কেন?

এর পর নিজেই ‘কে হবে বাংলার কোটিপতি?’ অনুষ্ঠানটি নিয়ে ব্যাখ্যা দেন। প্রসেনজিৎ বলেন, ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাজ করে ফেলেছি। এর পরেও আমাকে একটা শো-তে হোস্টের দায়িত্ব পালন করার সময় কাউকে অনুকরণ করতে হবে? যেটা আমি করতে চলেছি সেটাও তো একটা অভিনয়। সুতরাং, দর্শক এটা মনে করবেন বা মনে করছেন কেন আমার জানা নেই। এখানে ষোলআনা বাঙালিয়ানা বজায় রেখে শো এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমি সেই কাজটা দক্ষতার সঙ্গে করতে পারব বলেই চ্যানেল এবং সিদ্ধার্থ বাবু আমাকে এই আসনে বসাতে চেয়েছেন। বাকিটা আমার চেষ্টা আর নিষ্ঠার ফসল দেবে। আর চাই দর্শকের ভালোলাগা।

প্রসঙ্গত, এর আগে একই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে দেখা গিয়েছিল এই ভূমিকায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকৌন বনেগা ক্রোড়পতিপ্রসেনজিৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারকে প্রস্তাব দেয়ার কোনো ‘আগ্রহ নেই’, বিবৃতিতে রিয়াল

পরবর্তী

অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ প্রাণিখাদ্য প্ল্যানটেইন ঘাস

পরবর্তী

অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ প্রাণিখাদ্য প্ল্যানটেইন ঘাস

সোহেল চৌধুরী, দিতি ও মান্নাকে উৎসর্গ করে ‘নতুন মুখের সন্ধানে’

সর্বশেষ

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT