চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোরাদ-হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

৩৪তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে সকলের অংশগ্রহণে সভাপতি হয়েছেন সৈয়দ মোরাদ আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান বিন মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের অনলাইন ভোটে আগামী ২ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

৩৪তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে গত ৩১ অক্টোবর ৬৪ জেলায় একযোগে ব্যাচের সকল সদস্যদের মধ্যে অনলাইন ভোটের আয়োজন করা হয়।

Banglabid

এবার সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৮৪ জন সদস্যের মধ্যে সভাপতি পদে সৈয়দ মোরাদ আলী ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুলাহ আল মাহফুজ ১১৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে হাসান বিন মোহাম্মদ আলী ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামরুল হাসান সোহেল ৮৭ ভোট পান।

সভাপতি সৈয়দ মোরাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মোরাদ এর পৈতৃক নিবাস গোপালগঞ্জ এবং বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ঢাকার মিরপুর সার্কেলে কর্মরত আছেন।

সাধারণ সম্পাদক হাসান বিন মোহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। হাসানের পৈতৃক নিবাস ঢাকা জেলায় এবং বর্তমানে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নারায়ণগঞ্জ সদরে কর্মরত আছেন।

Reneta

উল্লেখ্য, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৮৪ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে ২৭৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট প্রদানের হার ছিল ৯৭.৫৪%।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৪তম বিসিএসঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর দায়ে আটক ১

পরবর্তী

এক ওয়ার্নারেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

পরবর্তী

এক ওয়ার্নারেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT