চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর সেমিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শনিবার সুইডেনকে ২-০ ব্যবধানে হারায় ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা।

১৯৯৪ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলল সুইডেন। এই নিয়ে ৯ বার কোয়ার্টার খেলল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি। আর সেমিফাইনাল খেলেছিল সেই ১৯৯০ সালে।

প্রথমার্ধে ইংল্যান্ড ৫৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করে। ৪১ শতাংশ সময় সুইডেনের পায়ে বল ছিল। এই ৪৫ মিনিটে ইংল্যান্ড পাস খেলে ২৯০টি। সুইডেন ২০৩টি।

ইংল্যান্ড এগিয়ে যায় ৩০তম মিনিটে। অ্যাশলে ইয়ং কর্নার থেকে বক্সের আকাশে দারুণ একটি বল তুলে দেন। ডিফেন্ডার হ্যারি মাগুইরি অনেকটা লাফিয়ে জোরালো হেডে জাল খুঁজে নেন।

প্রথমার্ধের একদম শেষ মিনিটে দারুণ একটি সুযোগ পান ইংল্যান্ডের রাহিম স্টার্লিং। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। গোলরক্ষক বলের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম দফায় ধরতে ব্যর্থ হন। স্টার্লিং আবার বল পেয়ে যান। পোস্ট তখন ফাঁকা। তালগোল পাকিয়ে বেশি সময় নিয়ে শট নিতে গেলে সুইডেনের আন্দ্রেস গ্রানকভিস্টের গায়ে বল লেগে কর্নার হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ব্যবধান ২-০ করে ইংল্যান্ড। বক্সের ডানদিক থেকে জেসি লিঙ্গার্ডের তুলে দেয়া বলে আনমার্ক ডেলে আলি হেসেখেলে জালে জড়িয়ে দেন।

৬২তম মিনিটে সুইডেনের একটি সুযোগ হাতছাড়া হয় ইংলিশ গোলরক্ষকের দক্ষতার কারণে। ভিক্টর ক্লায়েসন বক্সের ভেতর থেকে শট নিলে জর্ডান পিকফোর্ড ডানদিকে ডাইভ দিয়ে বল ফিরিয়ে দেন।

৭১তম মিনিটে সুইডেনকে আরেকবার হতাশ করেন পিকফোর্ড। বক্সের ভেতর থেকে মার্কাস বার্গ ভলি করলে ইংলিশ গোলরক্ষক সেটি এক হাত দিয়ে বের করে দেন।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে সহায়তা দেবে ইমপারভা

পরবর্তী

নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের সময়

পরবর্তী

নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের সময়

উড়ন্ত জয়ে শুরু মেয়েদের বিশ্বকাপ বাছাই

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT