চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পর ইডেনে বাংলাদেশ

রেজাউল করিম রেজাউল করিম
২:২৭ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ক্রিকেটের অন্যতম তীর্থপীঠ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ২৫ বছর পর খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষ খেলা অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯০ সালে। মাঝে অবশ্য সুযোগ এসেছিলো, ইডেন গার্ডেন্সের ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে ২০১৪ এই মাঠে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিকে)আমন্ত্রণ জানানো হয়েছিলো। আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি।

বিসিবি সৌরভের আমন্ত্রণ গ্রহণ করলেও সেবার ইডেনে কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। টাইগারদের ম্যাচ হয়েছিল কলকাতার যাদবপুরে। সেই ঘটনার জন্য কিছুটা হতাশা ছিল এবং আছে বিসিবির।

শুধু ইডেনই নয়, গত দেড় দশকে বাংলাদেশের বিপক্ষে নিজের মাঠে কোনো ফরমেটের ক্রিকেট ম্যাচ খেলেনি ভারত। তবে দীর্ঘ অপেক্ষার পর সে সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে একটি দ্বিপাক্ষিক সিরিজের সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী আগস্টে হবে সেই সিরিজ। যদিও সেখানে একটি মাত্র টেস্টের কথা বলা হয়েছে! সেই ম্যাচটি হবে বিখ্যাত ইডেনেই।

তবে আগস্ট নয়, ১৬ মার্চ বিখ্যাত ইডেনে খেলতে নামছে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব শেষে সুপার টেন নিশ্চিত করেছে টাইগাররা। সুপার টেনে গ্রুপ ‘টু’তে খেলবে বাংলাদেশ। ১৬ মার্চ ইডেন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৬ মার্চ  ইডেনের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২৫ বছর পর এই ম্যাচে মাঠে বসে মাশরাফি, তামিম, সাকিব ও মুশফিকদের খেলা দেখতে পারবেন কলকাতার হাজারো বাঙ্গালি।

ফিরে দেখা

১৯৯০-২০১৫ এই ২৫ বছরে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে আটটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ইডেনে একবারই মাঠে নেমেছিল টাইগার বাহিনী। ১৯৯০ সালে ৩১ ডিসেম্বরের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

৪৫ ওভারের সেই ম্যাচে লঙ্কান করা ২৪৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৭৮ রান। ৭১ রানে ম্যাচ হারলেও সেই ম্যাচে ৯৫ বলে অপরাজিত ৭৮ রান করে সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের আতাহার আলী খান। সেটাও ছিল বিশাল গৌরবের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কোনো ম্যাচ সেরার পুরস্কার ছিল সেটি।

১৬ মার্চ ইতিহাসের সাক্ষী হয়ে ইডেনে থাকবেন আতাহার আলী। বাংলাদেশ-পাকিস্তান এবং বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে প্রেস বক্সে বসে নিজের অতীতকে স্মরণ করবে তিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত থাকায় ইডেনে সেদিন হয়তো উপস্থিত থাকবেন আতাহারের সেই ম্যাচের সতীর্থ আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ সহ অন্য অনেকেই।

টি২০ ম্যাচ খেলা নিশ্চিত হওয়ার আগে যখন ইডেনে বাংলাদেশ দলের একমাত্র টেস্ট ম্যাচের ভেন্যু নিশ্চিত হয়, তখন স্মৃতিকাতর আতাহার আলী বলেছিলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে প্রত্যেকেই চায় লডর্স, মেলবোর্ন এবং ইডেনে খেলতে। আমি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ইডেনেই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলাম। সেই দৃশ্য এখনো আমার সামনে ভাসে।’

আতাহার আলী বলেন, ‘ম্যাচে আমরা হারার পরও গ্যালারিভর্তি দর্শক-শ্রোতার সবার কাছ থেকে আমরা প্রশংসা পেয়েছি। কলকাতায় যখন আসি, তখনই সে মুহূর্তের কথা কথা স্মরণ করি।’

এখন দিন পাল্টেছে। নিজেদের আসল টাইগার প্রমাণ করে ক্রিকেটে নিজেদের  অন্যতম সেরা সময় পাড় করছে বাংলাদেশ। বাংলাদেশের চেহারা পরিবর্তন দেখে পাল্টে যাচ্ছে অন্যদের মতিগতিও।

আগস্টের ভারত সফরে একটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও এখন বাংলাদেশকে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলার আমন্ত্রণ জানাতে যাচ্ছে ভারত। রোববার ধর্মশালায় এমনই আভাস দিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।

ধর্মশালায় সাংবাদিকদের সাথে আলাপকালে আকরাম খান বলেন, আগস্টে কলকাতায় একটা টেস্ট খেলাটা নিশ্চিত। তবে ভারতীয় বোর্ড চাইছে টাইগারদের সঙ্গে আরো কিছু ম্যাচ খেলতে।

এর আগে বাংলাদেশের ভারত সফরের কথা উঠলেই ক্রিকেট বাণিজ্যের লোকসানের কথা বলা হতো। তবে পরিস্থিতি এখন বদলে গেছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে পরাশক্তি। দেশের মাটিতে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। আর ওয়ানডের ধারাবাহিকতায় টি২০তেও সফল মাশরাফি বাহিনী। পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ।

ইডেনের দর্শক ধারণ ক্ষমতা ৬৬ হাজার। ১৬ মার্চের পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভরা গ্যালারির সমর্থন থাকবে বাংলাদেশের দিকেই। আর পরের ম্যাচ ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবসে। এমন দিনে বিশ্বকাপের মতো আসরে একটি ম্যাচে মাঠে নামা বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক বিশাল তাৎপর্যপূর্ণ।

ক্রিকেটে অনেক পরিবর্তিত বাংলাদেশকে দেখছে বিশ্ব, ওই দিন হয়তো আরো নতুন এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব।

ট্যাগ: ইডেন গার্ডেন্সটি২০ বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৫ বছর পর ইডেনে বাংলাদেশ

পরবর্তী

২৫ বছর পর ইডেনে বাংলাদেশ

পরবর্তী

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই গেলেন তাসকিন

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই গেলেন তাসকিন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT