চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় ৪ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৮৬তম দিনে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চতুর্থ সর্বোচ্চ। গত বছরের ২ জুলাই রেকর্ড ৪ হাজার ১৯ জন আক্রান্ত শনাক্ত হয়। 

গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৯০৪ জন। আর রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০৮ জন।

গত বছরের ২ জুলাই দেশে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হওয়ার আগে দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ১৪ জন শনাক্ত হয় ২৯ জুন। আর ১৭ জুন তৃতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৯০৪ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৪ লাখ ৮৩ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ চার হাজার ৯৯৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯ জনসহ মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৮৯০৪। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৭১৬ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৪৩ শতাংশ এবং দুই হাজার ১৮৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৫৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন জন, চল্লিশোর্ধ্ব ছয় জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ জন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে দু্ই জন, খুলনা বিভাগে এক জন ও বরিশাল বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৭৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ২৬ লাখের বেশি।

ট্যাগ: করেনাভাইরাস: নতুন শনাক্তকরোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছে গ্রামের নারীরা

পরবর্তী

মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সাক্ষাৎ

পরবর্তী
নৌপ্রধান ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সাক্ষাৎ

নিপুন রায় চৌধুরী, বিএনপি নেত্রী, আটক, সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে অভিযোগে আটক বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT