চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯-এ যে রেকর্ডগুলো ভাঙতে পারেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার সঙ্গে যৌথ সাফল্য অর্জনের পাশাপাশি নতুন বছরে বেশকিছু রেকর্ড ভাঙার লক্ষ্য রাখছেন লিওনেল মেসি ।

আর্জেন্টিনার হয়ে তার একটা খারাপ বছর সত্ত্বেও সপ্তাহর পর সপ্তাহ ব্যতিক্রমী পারফরম্যান্স অব্যাহত রেখেছেন এবং ২০১৯ সালেও নিজের ফুটবলিং বেঞ্চমার্ককে আরও উচ্চতায় নিতে আগ্রহী তিনি।

এখানে কয়েকটি ব্যক্তিগত মাইলফলক রয়েছে যা আগামী ১২ মাসে পৌঁছাতে বা অতিক্রম করতে পারেন মেসি।

Banglabid

এক ক্লাবের হয়ে রায়ান গিগসের জেতা ট্রফি
এই মৌসুমে যদি ট্রেবল জেতে বার্সেলোনা, তাহলে ক্লাবের হয়ে ৩৬টি ট্রফি জেতা হবে মেসির। যা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রায়ান গিগসের জেতা ট্রফির সমান। এই মৌসুমে সব ট্রফি জিততেই ক্ষুধার্ত মেসি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ, ২০১৫’র পর যেটা আর জেতেনি কাতালানরা।

ইনিয়েস্তাকে পেছনে ফেলে জাভির দিকে এগিয়ে যাওয়া
বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিননম্বরে আছেন মেসি। এক্ষেত্রে সাবেক দুই সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে যেতে পারেন তিনি। তিনে থাকা মেসি এ পর্যন্ত বার্সার জার্সিতে ম্যাচ খেলেছেন ৬৫৭টি। তার চেয়ে ১৮ ম্যাচ (৬৭৪) বেশি খেলেছেন এই মৌসুমে জাপানি ক্লাবে নাম লেখানো ইনিয়েস্তা। এই ক্যাটাগরিতে অবশ্য অনেক এগিয়ে আছেন জাভি। বর্তমানে কাতার ফুটবলের সঙ্গে যুক্ত স্পেন ও বার্সার ‘মিডফিল্ডার জেনারেল’ খেলেছেন ৭৬৭ ম্যাচ।

জয়ের রেকর্ডে ইকার ক্যাসিয়াসের কাছে পৌঁছানো
লা লিগায় ম্যাচ জয়ের সর্বোচ্চ রেকর্ডেও এবার ভাগ বসাতে পারেন মেসি। এই লক্ষ্য থেকে মাত্র ১১ ধাপ দূরে তিনি। লা লিগায় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৩৩৪ ম্যাচ জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের সাবেক আইকন ইকার ক্যাসিয়াস। চলতি মৌসুমে লা লিগার বাকি ১৭ ম্যাচে ১১টিতে জিতলেই রিয়াল কিংবদন্তিকে ধরে ফেলবেন এলএম টেন।

Reneta

ষষ্ঠ গোল্ডেন বুট
গত মাসেই ক্যারিয়ারের পঞ্চম গোল্ডেন বুট জিতেছেন মেসি। ইউরোপিয়ান ফুটবলে ষষ্ঠবার জিতলে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন তিনি। চলতি মৌসুমে এরই মধ্যে ২০ গোল করে ফেলেছেন মেসি।

তেলমো জারার মাইলফলক ছোঁয়া
লা লিগায় সর্বোচ্চ গোল স্কোরারকে পিচিচি পুরস্কার দেয় মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। ক্যারিয়ারে এ পর্যন্ত পাঁচবার জিতেছেন এই ট্রফি। আরেকবার জিততে স্পেনের লিজেন্ডারি স্ট্রাইকার তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন মেসি। লা লিগায় এখন পর্যন্ত ৩৯৭ গোল করেছেন মেসি, ফলে ৪০০ গোলের মাইলফলক থেকেও অল্প দূরত্বে দাঁড়িয়ে বার্সা সুপারস্টার।

হ্যাটট্রিকের হাফসেঞ্চুরি
আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ৪৯টি হ্যাটট্রিক করেছেন মেসি। হাফসেঞ্চুরি পূরণে আর মাত্র একটি গোল দরকার তার। রোববার গেটাফের বিপক্ষেই হাফসেঞ্চুরি করার সুযোগ থাকছে তার সামনে। ওই দিনই লা লিগায় ম্যাচে মাঠে নামবে বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT