চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ মে নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ১২ মে

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৭:০৫ অপরাহ্ণ ১০, মে ২০১৭
বিনোদন
A A
মিশা সওদাগর ও জায়েদ খান

মিশা সওদাগর ও জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ১২ মে। এর মধ্য দিয়ে নতুন এই কমিটি ২০১৭-১৮ অর্থাৎ​ দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পাবে । নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী ১১ মে তারিখ বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল জানানো হবে। এরপর ১২ মে বিকাল সাড়ে ৪টায় হবে নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এরপর আগামী দুই বছরের জন্য এই কমিটি চলচ্চিত্র শিল্পী সমিতিকে পরিচালনা করবে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। দু’জন ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ভোট ও ২৮৯। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ওমর সানি প্রথমে পেয়েছিলেন ১৫৩ ভোট। পরে পুনঃগণনায় ৯ ভোট বেড়ে দাড়ায় ১৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

নির্বাচিত হওয়ার পর শনিবার অনুভূতি প্রকাশ করেন মিশা সওদাগর ও জায়েদ খান
Banglabid

গত রোববার নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন সভাপতি পদপ্রার্থী ওমর সানি। তার অভিযোগের প্রেক্ষিতে সোমবার আপিল বোর্ডের সদস্যরা নির্বাচনের ভোট আবারও গণনা করেন। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ ভোট গণনার কাজ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গণনার ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়। কার্যনির্বাহী পরিষদে এর আগে বিজয়ী ঘোষণা করা হয় সুশান্তকে। তখন জানানো হয়, তিনি পেয়েছেন ৩৪২ ভোট। মঙ্গলবার আবার গণনার পর জানা যায়, আসলে সুশান্ত পেয়েছেন ২২৫ ভোট। এবার বিজয়ী হয়েছেন নানা শাহ। তিনি পেয়েছেন ২৫২ ভোট।

ভোট গণনায় ভুল হওয়ার জন্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর ও আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু দুজনই দুঃখপ্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘১২ মে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এতে বিদায়ী কমিটির নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ১৩ মে। কিন্তু শিল্পীরা অনেকেই দেশে থাকবেন না এদিন। এজন্য তাদের অনুরোধেই শপথ গ্রহণ অনুষ্ঠান ১২ মে চূড়ান্ত করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন শেষ হবে।’

Reneta

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ (৩২৮) ও নাদের খান (২৬৫), সহসাধারণ সম্পাদক আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইমন (২৬২), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৯৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (১৯০) এবং কোষাধ্যক্ষ কমল (২৪২)। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন অঞ্জনা (৩২২), আলীরাজ (৩০৩), জেসমিন (৩২৩), নাসরিন (২৬৮), পপি (৩০২), পূর্ণিমা (২৮২), ফেরদৌস (২৬১), মৌসুমী (৩৪৯), রোজিনা (৩৪৪), নানা শাহ (২৫২) ও সাইমন সাদিক (৩৬১)।

শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মনতাজুর রহমান আকবর

গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। মোট ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন। গত শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়ানো হয়।

এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর মধ্যে ওমর সানি–অমিত হাসান প্যানেল থেকে জয়লাভ করেছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধুমাত্র কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সবকটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT