চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ এপ্রিল শতাধিক সিনেমা হলে ‘বয়ফ্রেন্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

পহেলা বৈশাখ উপলক্ষে ১২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে তাসকিন আহমেদ অভিনীত ছবি ‘বয়ফ্রেন্ড’। উত্তম আকাশ পরিচালিত এ ছবিটি দেশের ‘শতাধিক সিনেমা হলে’ মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ছবির প্রযোজক সেলিম খান।

শাপলা মিডিয়ার এই কর্ণধার বলেন, ইতোমধ্যে ৬০ টির মতো হল বুকিং হয়েছে। কমপক্ষে ১০০ হলে ‘বয়ফ্রেন্ড’ মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে।

‘ঢাকা অ্যাটাক’-এ ভিলেন এবং ‘যদি একদিন’ ছবিতে রোমিও চরিত্রে অভিনয় করে আলোচিত হওয়ার পর ‘বয়ফ্রেন্ড’-এর মাধ্যমে প্রথমবার চিত্রনায়ক হিসেবে হাজির হচ্ছেন তাসকিন রহমান। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সুলতান’-এর শুটিংয়ের সময় কলকাতা ছিলাম। সেখানকার প্রিয় চট্টোপাধ্যায় আমাকে গল্প শুনিয়েছিলেন। প্রথমবারেই গল্প আমাকে মুগ্ধ করেছিল। তাই কাজ করছিলাম।

তাসকিন বলেন, আমি যে জোনে কাজ করে অভ্যস্ত সেখান থেকে বেরিয়ে নায়ক হিসেবে হাজির হচ্ছি। শুনেছি ছবিটা অনেকগুলো হলে মুক্তি পেতে যাচ্ছে। এটা অনেক আনন্দের। মানুষ ছবিটা দেখুক, তাহলে আমাদের শ্রম স্বার্থক হবে।

এ ছবিতে তার নায়িকা লাক্স তারকা সেমন্তী সৌমী। যিনি মডেলিং ও নাটকের পরিচিত মুখ। কাজ করেছেন ‘অস্তিত্ব’ ছবিতেও। তবে ‘বয়ফ্রেন্ড’-এর মাধ্যমে ঢালিউডের চিত্রনায়িকা হিসেবে অভিষেক হতে তার।

চ্যানেল আই অনলাইনকে সৌমী বলেন, ভালো গল্প ও চিত্রনাট্যের ছবি ‘বয়ফ্রেন্ড’। যেখানে আমার চরিত্রের নাম বৃষ্টি। কাজ করে আমি সন্তুষ্ট। আমি ছাড়াও দুই বাংলার অনেক নামি শিল্পীরা কাজ করেছেন। তিনি বলেন, নায়িকা হিসেবে এ ছবির মাধ্যমে আমার অভিষেক হতে যাচ্ছে। আমি খুব এক্সাইটেড ‘বয়ফ্রেন্ড’ নিয়ে।

Reneta

তাসকিন-সৌমী ছাড়াও ‘বয়ফ্রেন্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তুলিকা, সুপ্রিয়, সেলিম খান, অমিত হাসান, শিবা শানু, আমিন সরকার, লোপা নাহার প্রমুখ। প্রযোজকসূত্রের খবর, বাংলাদেশে মুক্তির পর ‘বয়ফ্রেন্ড’ সাফটা চুক্তির বিনিময়ে কলকাতাতেও মুক্তি পাবে। ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতিও মিলেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত হাসানআমান রেজাআমিন সরকারতাসকিন রহমানতুলিকালিড বিনোদনলোপা নাহারশাপলা মিডিয়াশিবা শানুসুপ্রিয়সেমন্তী সৌমীসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT