চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৭ রান করলেই চ্যাম্পিয়ন যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১০৭ রান করলেই যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ফাইনালে ভারতকে ১০৬ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের বোলিং তোপে ৩২.৪ ওভারে কোনো রকমে তিন অঙ্ক স্পর্শ করতে পারে রোহিত-কোহলিদের উত্তরসূরিরা।

৫০ রানের মধ্যেই ভারতীয়দের ৬ উইকেট তুলে নিয়ে চরম চাপে ফেলে টাইগার যুবারা।

দলীয় তিন রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। এরপর ছয় ও আট রানের মাথায় দ্বিতীয় এবং তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর স্কোরবোর্ড হাফসেঞ্চুরি ছুঁতেই আবার জোড়া ধাক্কা খায় ভারত। ৫৩ রানের মাথায় দুই উইকেট তুলে নেন শামীম হোসেন।

Banglabid

তার আগে মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজীম হাসান সাকিব একটি করে উইকেট নেন। ভারতের দুজন ব্যাটসম্যান রানআউট হয়েছেন।

৮৪ রানে নবম উইকেট গেলে একশ’র আগেই প্যাকেট হওয়ার ঝুঁকিতে পড়ে ভারত। কিন্তু শেষ উইকেট জুটিতে ২২ আসায় শেষ পর্যন্ত দলীয় সেঞ্চুরির দেখা পায় ভারতীয়রা।

ভারতের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ৩৭ রান করেন করণ লাল। অধিনায়ক ধ্রুব জুরেল করেন ৩৩। আর রাওয়াতের ব্যাট থেকে আসে ১৯ রান।

Reneta

মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ রানে এবং শামীম হোসেন ৮ রান দিয়ে নেন তিনটি করে উইকেট। তানজীম হাসান সাকিব ও শাহীন আলম একটি করে উইকেট দখল করেন।

এবারের এশিয়া কাপের বি গ্রুপে খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশের যুবারা। এরপর পরের ম্যাচে নেপালকে হারায় তারা। নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে টাইগার যুবারা।

সেমিফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠে যায় আকবর আলীরা। একই কারণে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ম্যাচটি না জিতেও ফাইনালে উঠে ভারত।

অন্যদিকে গ্রুপ এ তে খেলেছে ভারত। তারাও গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতেক হারিয়ে সেমিফাইনালে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালুকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

আশংকাজনক হারে কমে গেছে কাপ্তাই হ্রদের মাছ

পরবর্তী
আশংকাজনক হারে কমে গেছে কাপ্তাই হ্রদের মাছ

আশংকাজনক হারে কমে গেছে কাপ্তাই হ্রদের মাছ

ছবি: শেখ মেহেদি মোর্শেদ

যেকোনো রিয়েলিটি শো আমি ভীষণ এনজয় করি: ফেরদৌস

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT